,

মানবতার সম্মান অক্ষুন্ন রাখবে বাংলাদেশ, আশা ইইউ’র

eu-550x366জাতিসংঘের মানবাধিকার কমিশনের সদস্য বাংলাদেশ। তাই সদস্য রাষ্ট্র হিসেবে এই দেশ মৌলিক অধিকার ও মানবতার সম্মান অক্ষুন্ন রাখবে বলে আশা করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপ ডে উপলক্ষে এক বিবৃতিতে ঢাকায় নিযুক্ত ইইউ সদস্য রাষ্ট্রগুলোর মিশন প্রধানরা যৌথ বিবৃতিতে এই আশা ব্যাক্ত করেন।
বিবৃতিতে বলা হয়, সর্বোচ্চ সাজা হিসাবে মৃত্যুদ-ের বিরোধীতা করে ইইউ। কেননা, মৃত্যুদ- অমানবিক ও অপ্রয়োজনীয়। কোনো আইনি ব্যবস্থাই ক্রটিমুক্ত নয়। আইনের কোনো বিচ্যুতি নিরপরাধ মানুষের জীবনহানীর মত দু:খজনক ঘটনা ঘটাতে পারে।
বিবৃতিতে বলা হয়, রাষ্ট্র কোনো ব্যক্তির মানবাধিকারের সর্বোচ্চ নিশ্চয়তাদাতা। এর দায়িত্ব রাষ্ট্র এড়াতে পারে না। তাই বেঁচে থাকার মৌলিক অধিকার থেকে রাষ্ট্র কাউকে বঞ্চিত করতে পারে না।
এতে বলা হয়, বিশ্বে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদ- দেয়ার প্রবণতা কমছে। তবে এখনো অনেক দেশের বিচার ব্যবস্থায় মৃত্যুদ- রয়ে গেছে।
বিবৃতিতে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, সুইডেন, স্পেন, নেদারল্যান্ডস ও ইইউ ডেলিগেশন প্রধানরা স্বাক্ষর করেছেন।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক