,

রাজবাড়ীতে পূজামণ্ডপ ভেঙে আহত ২০

 

নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়ায় পানির ওপর বাঁশ দিয়ে নির্মিত পাঁচতলা পূজামণ্ডপ ভেঙে পড়েছে।

rajbari1476101965

সোমবার বিকেল ৫টার দিকে অতিরিক্ত দর্শানার্থীদের চাপে মণ্ডপের তৃতীয় তলাটি ভেঙে পানিতে পড়ে যায়। এতে ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছে। তবে প্রশাসন বলছে, মণ্ডপ ভেঙে যাওয়ায় কেউ আহত হয়নি।

সরেজমিন গিয়ে দেখা যায়, প্রায় ৬০ ফুট উঁচু মণ্ডপটি দর্শানার্থীদের ভারে ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরপরই কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন দর্শানার্থীদের মণ্ডপে প্রবেশ সাময়িক বন্ধ করে দেয়।

ঘটনার পর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম রকিব হায়দার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিহাদুল ইসলাম ও দায়িত্বরত র‌্যাবের স্ট্রাইকিং ফোর্স ঘটনাস্থলে পৌঁছে মণ্ডপটি ঘিরে রাখে।

বালিয়াকান্দি থানার ওসি জাহিদুল ইসলাম মণ্ডপ ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, মণ্ডপের তৃতীয় তলাটি ভেঙে গেলেও কেউ আহত হয়নি। সাময়িকভাবে দর্শানার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরে খুলে দেওয়া হবে।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভেঙেপড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন রাজবাড়ী জেলা প্রশাসক জিনাত আরা ও পুলিশ সুপার মো. জিহাদুল কবির। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, জামালপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান এ কে এম ফরিদ হোসেন বাবু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক