,

‘জঙ্গি দমন অভিযান নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে’

 

নিজস্ব প্রতিবেদক : সরকারের জঙ্গি দমন অভিযান নিয়ে জনগণের মনে প্রশ্ন রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার দুপুরে ঢাকা আইনজীবী সমিতি ভবনে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ স্মরণে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

fakhrul_islam1476098732
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার কোন উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে জঙ্গিদের বিনাবিচারে হত্যা করছে, তা নিয়ে জনগণের মনে সন্দেহ ও প্রশ্ন সৃষ্টি হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী একজন জঙ্গিকেও জীবিত ধরতে পারেনি। বিএনপি চায় আইনের মাধ্যমে জঙ্গিদের বিচার হোক। কিন্তু সরকার জঙ্গি দমনের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটাচ্ছে।

বিএনপির আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বারের প্রাক্তন সভাপতি মাসুদ আহম্মেদ তালুকদার, ওমর ফারুক ফারুকী, জয়নুল আবেদীন মেজবাহ, তাহেরুল ইসলাম তৌহিদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক