,

নেতা-কর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী : সম্মেলনের সাজ-সজ্জায় এতো টাকা কোথায় পাও

mmআসন্ন ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০ তম সম্মেলনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীরা আয়োজন করেছেন নানা সাজ-সজ্জামূলক কর্মকা-। কিন্তু এই সাজ-সজ্জায় যে অর্থ ব্যয় হচ্ছে তার উৎস জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, চাঁদাবাজি করে সম্মেলনের সাজ-সজ্জায় খরচা করা যাবে না বলেও জানিয়েছেন তিনি। খবর বাংলাট্রিবিউনের।
শনিবার আ. লীগের ২০তম সম্মেলনের ‘মঞ্চ ও সাজ-সজ্জা উপ-কমিটি’র নেতারা সন্ধ্যায় গণভবনে সাক্ষাৎ করতে গেলে এসব প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।
দলের কেন্দ্রীয় কয়েকজন নেতা জানান, সম্মেলনকে ঘিরে এত সাজ-সজ্জার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন, ‘সাজ-সজ্জার এতো টাকা কোথায় পাও, কোথা থেকে আসবে।’ তিনি আরও বলেন, ‘এতো সাজসজ্জা কেন?’
তখন সাজ-সজ্জা উপ-কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘না নেত্রী, খরচ বেশি নয়; অল্প।’ তখন প্রধানমন্ত্রী পাল্টা বলেন, ‘এ জন্য আমি আগেই বলেছি, চাঁদাবাজি করা যাবে না। খরচ হবে দলীয় তহবিল থেকে।’ এরপর প্রস্তুতির কথা অবহিত করতে গেলে প্রধানমন্ত্রী আবার বলেন, ‘দূরো, রাখো তো, কিসের মধ্যে কী?’
সাক্ষাৎকালে অন্যান্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতি ম-লীর সদস্য ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, কেন্দ্রীয় কমিটির সদস্য মির্জা আজম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে