,

সাভারে অবৈধ ১৩০০ গ্যাস সংযোগ বিছিন্ন

 

নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে প্রায় ১৩’শ পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। সোমবার দুপুরে আশুলিয়ার কবিরপুর বুড়িরটেক এলাকায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রকৌশলী ব্যবস্থাপনা (বিক্রয়) সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়।

image-1463

তিনি জানান, কয়েক মাস আগে আশুলিয়ার কবিরপুর বুড়িরটেক এলাকায় প্রত্যেকটি বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেন এক প্রভাবশালী ব্যক্তি। এ সময় তিনি প্রত্যেক পরিবারের কাছে থেকে ৩০ থেকে ৪০ চল্লিশ হাজার করে টাকা হাতিয়ে নেন। পরে আজ দুপুরে ওই এলাকার মাটি খুঁড়ে তিন হাজার একশ ফুট দুই ইঞ্চি লোহার পাইপ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া লোহার পাইপগুলো ছিল অত্যন্ত নিম্নমানের। এ থেকে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল বলে জানান তিনি।

তবে এই ঘটনায় কাউকে আটক বা জরিমানা করা হয়নি। তিতাস গ্যাসের এ সময় ৪০জন শ্রমিকের একটি টিম অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন কাজে অংশ নেয়। ১৩’শ পরিবারের মাঝে দেয়া অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়। অবৈধ গ্যাস সংযোগ বিছিন্নকালে ওই এলাকায় যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। গ্যাস সংযোগ বিছিন্নকালে অবৈধ গ্যাস ব্যবহারকারীরা নির্বিকারে দাঁড়িয়ে থাকলেও এর কোনো প্রতিবাদ করেননি। অবৈধ গ্যাস সংযোগকারীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করা হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

অবৈধ গ্যাস সংযোগকালে উপস্থিত ছিলেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির উপব্যবস্থাপক প্রকৌশলী আতিকুল ইসলাম, মমতাজুল ইসলাম ও সহকারী ব্যবস্থাপক আনিছুজ্জামান।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক