,

ঢাকা-সিলেট মহাসড়ক চারলেনে উন্নীত করতে চুক্তি স্বাক্ষর

72230বিশেষ প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পের ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় হোটেল র‌্যাডিসনে চায়না হার্বার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশের সড়ক ও জনপথ অধিদফতর (সওজ)‘র মধ্যে এ চুক্তি সই হয়। প্রকল্পটি টু জি ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। এ প্রকল্প বাস্তবায়ন হলে তিন ঘণ্টারও কম সময়ে ঢাকা থেকে সিলেটে যাওয়া যাবে। চারলেন সড়কের দু’পাশে আলাদা সার্ভিস লেন থাকবে। যাতে সে মুভমেন্ট ও অযান্ত্রিক যান চলাচল করতে পারে। এছাড়াও প্রকল্পের অধীনে সড়কের বিভিন্নস্থানে ৭০টি সেতু নির্মাণ করা হবে। প্রকল্পটির দৈর্ঘ্য হবে ২শ ২৬ কিলোমিটার। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের সভাপতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এ প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১৭ হাজার কোটি টাকা। ২০১৮ সালের শেষে অথবা ২০১৯ সালের প্রথম দিকে এ সড়ক চালু হবে বলে আশা করা যায়।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক