,

রূপচর্চায় মধুর ব্যাবহার

লাইফস্টাইল ডেস্ক :রূপচর্চায় মধু ব্যবহৃত হয়ে আসছে সেই আদিকাল থেকেই। এটি প্রাকৃতিকভাবে ত্বক পরিষ্কার করে। পাশাপাশি মধুতে থাকা ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের মরা চামড়া দূর করে সুন্দর ও কোমল রাখে ত্বক। জেনে নিন মধু দিয়ে কীভাবে সুন্দর রাখে ত্বক-

honey-700x336

* ত্বকের মরা চামড়া দূর করতে
১ টেবিল চামচ মধুর সঙ্গে সমপরিমাণ জোজোবা অয়েল মেশান। মিশ্রণটি পরিষ্কার ও শুকনা ত্বকে চক্রাকারে ম্যাসাজ করুন। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দূর হবে ত্বকের মরা চামড়া।

* ব্রণ দূর করতে
১ চা চামচ দারুচিনি গুঁড়ার সঙ্গে ১ চা চামচ মধু একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। ব্রণ আক্রান্ত ত্বকে লাগিয়ে রাখুন এটি। ৩০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে ব্রণ শুকিয়ে যাবে।

* দাগ দূর করতে
গাজর সেদ্ধ করে ২ টেবিল চামচ মধুর সঙ্গে মেশান। মিশ্রণটি পাতলা করে মুখ ও গলার ত্বকে লাগান। ১৫ মিনিট পর ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। দূর হবে ত্বকের কালচে দাগ।

* ত্বক উজ্জ্বল করতে
১ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে সমপরিমাণ মধু মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। এটি ত্বকে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন ফেসপ্যাকটি ব্যবহার করলে ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর।

* রোদে পোড়া দাগ দূর করতে
একটি টমেটোর চটকে ১ চা চামচ মধু ও ১ চিমটি হলুদ মেশান। মিশ্রণটি পরিষ্কার ত্বকে লাগিয়ে রাখুন ২০ মিনিট। শুকিয়ে গেলে স্ক্রাব করে উঠিয়ে ফেলুন। দূর হবে ত্বকের রোদে পোড়া দাগ।

* বলিরেখা দূর করতে
ডিমের সাদা অংশের সঙ্গে ১ চা চামচ মধু মেশান। ভালো করে ফেটিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ত্বক টানটান হয়ে গেলে ধুয়ে ফেলুন। দূর হবে বলিরেখা।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক