বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবা নয়, মায়ের জিনই সন্তানের মেধা নির্ধারণ করে

লাইফস্টাইল ডেস্ক: বাবা নয়, বরং মায়ের জিনই নির্ধারণ করে সন্তান কতোটুক মেধাবি হবে। অর্থাৎ বাবার কাছ থেকে সন্তান মেধা পেয়ে থাকে বলে এতোদিন ধরে যে কথাটি প্রচলিত ছিল তা ভুল বলে প্রমাণিত হয়েছে।সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের গবেষকরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।
child1475993142
গবেষকরা জানিয়েছেন, সন্তান জন্মদানের ক্ষেত্রে মা ও বাবার কাছ থেকে দুটি ক্রোমোজমের প্রয়োজন হয়। একজন নারীর দুটি এক্স ক্রোমোজম থাকে। আর পুরুষের থাকে একটি। দুটি এক্স ক্রোমোজম থাকায় সন্তানের বুদ্ধিবৃত্তি নির্ধারণে বাবা নয়, বরং মায়ের জিনই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া উন্নত বুদ্ধিবৃত্তির যে জিনটি বাবার কাছ থেকে আসে সেটি স্বয়ংক্রিয়ভাবেই নিস্ক্রিয় হয়ে যায়।

‘কন্ডিশনড বা নিয়ন্ত্রিত জিন’ কিছু ক্ষেত্রে মায়ের কাছ থেকে আর কিছু ক্ষেত্রে বাবার কাছ থেকে সন্তানের মধ্যে আসে। বুদ্ধিবৃত্তির জিনটি এই নিয়ন্ত্রিত জিনের অর্ন্তভূক্ত, যা মায়ের কাছ থেকে পায় সন্তান।

গবেষণাগারে ইঁদুরের ওপরের পরিচালিত গবেষণায় দেখা গেছে, যেসব ইঁদুরের ওপর মাতৃসমন্ধীয় একটি জিন অতিরিক্ত প্রয়োগ করা হয়েছে, সেগুলোর মাথা ও মস্তিস্ক বড় হয়েছে কিন্তু দেহ ছোট হয়েছে। আর যেগুলোর দেহে পিতৃত্ব সমন্ধীয় একটি অতিরিক্ত জিন প্রয়োগ করা হয়েছে, সেগুলোর মাথা ও মস্তিস্ক ছোট এবং দেহ বড় হয়েছে।

গবেষকরা ইঁদুরের মস্তিস্কের ছয়টি অংশে এমন কতগুলো কোষ চিহ্নিত করতে সক্ষম হয়েছে যেগুলোর মধ্যে কেবল মাতৃত্ব অথবা পিতৃত্ব জিন থাকে। এসব জিন খাদ্যাভাস থেকে শুরু করে স্মৃতিশক্তি পর্যন্ত বুদ্ধিবৃত্তিক বিষয়গুলো নিয়ন্ত্রণ করে। পিতৃত্বকালীন জিনে দেখ গেছে, এগুলো কেবল যৌনতা, খাদ্য ও আগ্রাসনের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো ধারণ করে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ