,

পাতারটেকে নিহত জঙ্গিদের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের পাতারটেকে র‌্যাব ও পুলিশের বিশেষ অভিযানে নিহত সাত জঙ্গি নিহত হওয়ার ঘটনায় মামলা করেছে পুলিশ। রবিবার দুপুরে জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা বাদি হয়ে থানায় মামলা করেন।

image-1342

ওসি রেজাউল হাসান বলেন, পাতারটেকে পুলিশের অভিযানে নিহত সাত জঙ্গির মধ্যে আকাশের পরিচয় পাওয়া গেছে। তবে অপর ছয়জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আকাশ নব্য জেএমবির ঢাকা বিভাগের অপারেশন কামান্ডার ছিলেন। তার পুরো নাম ফরিদুল ইসলাম ওরফে আকাশ ওরফে প্রভাত। বাকিদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

অপরদিকে হাড়িনাল লেবু বাগানের ব্যবসায়ী আতাউর রহমানের বাড়ির দুই জঙ্গির নাম র‌্যাবের মিডিয়া বিভাগের পরিচালক মুফতি মাহমুদ সংবাদিকদের জানিয়েছেন। তাদের মধ্যে একজনের নাম রাশেদুল ইসলাম এবং অপর জনের নাম তৌহিদুল ইসলাম।

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে হাসপাতালে নিহত জঙ্গিদের ময়নাতদন্ত চলছে। তদন্ত শেষে মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে পাঠানো হবে বলেও জানা গেছে। সেখানে মরদেহের পরিচয়ের ব্যাপারে নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হবে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক