বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাইকেলে করে হজে যেতে চান তিনি

নিজস্ব প্রতিবেদক : সাইকেলে করে হজে যাওয়ার ইচ্ছা পোষণ করলেন জাফর ফরাজী নামের এক ব্যক্তি।তিনি বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা। বাই সাইকেলে করে ইতিমধ্যেই দেশের ৫০টি জেলায় ভ্রমণ করেছি। শেষ ইচ্ছা হলো সাইকেল ভ্রমণ করে পবিত্র নগরী মক্কায় হজ করা। তবে ভিসা জটিলতার কারণে তা সম্ভব হয়ে উঠছে না।’

press1475998632
বোরবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) এক সংবাদ সম্মেলনে এমন কথা বললেন মাদারীপুরের কালকিনির কমলাপুর গ্রামের জাফর ফরাজী।

তিনি আরো বলেন, ‘আমাকে বাইসাইকেলে করে হজ করতে হলে ভারত, চীন, তাজিকিস্তান, উজবেকিস্থান, তুর্কমেনিস্তান, ইরান ও কুয়েত হয়ে সৌদি আরবে যেতে হবে। কিন্তু ইরাক ও আফগানিস্তানে দিয়ে ইরান হয়ে সৌদি আরব যেতে পারলে আমার জন্য সহজ হতো। কিন্তু ইরাক ও আফগানিস্তান যাওয়ার অনুমতি মিলছে না পররাষ্ট্র মন্ত্রণালয়ে থেকে। বলা হচ্ছে, যুদ্ধবিধ্বস্ত এ দুটি দেশে যেতে অনুমতি আপাতত দেওয়া যাবে না। এ কারণে ৬৪ বছর বয়সে জীবনের শেষ ইচ্ছা পূরণ করা সম্ভব হচ্ছে না।’

ফরাজী বলেন, ‘প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ড. দীপু মনি সৌদি আরব যেতে আমাকে পাঁচটি ডিও লেটার দেন। পাঁচটি দেশের অনুমোদন দেওয়া হলেও এর মধ্যে দুটি দেশের ভিসা পাওয়া গেছে। বাকি তিনটি দেশের ভিসা এখনো পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে আমি এভারেস্ট জয়ী মুসা ইব্রাহিমের সঙ্গে এক মাস সাইকেলে করে দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করেছি। আর এ কাজ করতে গিয়ে নিজের ভিটেমাটি খুইয়েছি। এখন হজ করতে পারলে নিজের জীবনের শেষ চাওয়া পূরণ হবে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করছি।’

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত