,

গাজীপুরের ‘জঙ্গি আস্তানা’য় অভিযানে নিহত ৭ জনের ছবি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে নিহত সাত ‘জঙ্গি’গাজীপুরের পাতারটেকের ‘জঙ্গি’ আস্তানায় অভিযানের ছবি প্রকাশ করেছে পুলিশ। কাউন্টার টেরোরিজম ইউনিটের শ্বাসরুদ্ধকর অভিযান ‘অপারেশন শরতের তুফানে’ ওই আস্তানায় সাত ‘জঙ্গি’ নিহত হয়। সকাল ১০টার দিকে অভিযান শুরুর পর জঙ্গিরাও পাল্টা আক্রমণ চালিয়েছিল। কিন্তু কাউন্টার টেরোরিজম ইউনিট, সোয়াত, বোম ডিসপোজাল ইউনিট ও জেলা পুলিশের যৌথ অভিযানে শেষ পর্যন্ত জঙ্গিরা পরাস্ত হয়।

f1ba21843208711fc66c1f354fffa69a-57f8db21d07fe

‘অপারেশন শরতের তুফানে’ নিহত সাত জঙ্গির ছবি প্রকাশ করা হলেও তাদের এখনও নাম ঠিকানা ও পরিচয় প্রকাশ করতে পারেনি পুলিশ। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তারা।

কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, ‘ভেতরে থাকা অস্ত্র ও গোলাবারুদসহ অন্যান্য আলামত উদ্ধারে কাজ চলছে। কিছু আলামত ও ডকুমেন্টস নষ্ট করে দিয়েছে জঙ্গিরা।’

এদিকে, গাজীপুরের পশ্চিম হারিনালে আরেকটি জঙ্গি আস্তানায় শনিবার ভোরে অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান। সেখানেও অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ অভিযান পরবর্তী কার্যক্রমগুলো চালানো হচ্ছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব, সেরা সিনেমা ‘বরবাদ’

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক

নবীনগরে জাতীয় কন্যাশিশু দিবস–২০২৬ পালিত

বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মারা গেছেন অভিনেত্রী নাসিমা খান

দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে প্রস্তুত বিএনপি: রিজভী