,

যুগলদের যৌনজীবন ক্ষতি করছে সোশ্যাল মিডিয়া

লাইফস্টাইল ডেস্ক :মানুষের যৌনজীবনে বিরূপ প্রভাব ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। অর্থ নিয়ে উদ্বেগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ব্যাপক ব্যবহারের কারণে কমে যাচ্ছে মানুষের যৌন আগ্রহ। সম্প্রতি এক গবেষণায় এ তথ্য জানা গেছে।

sexlife-700x336

১৬ থেকে ৪৪ বছর বয়সী ব্রিটেনের ১৫ হাজারেরও বেশি মানুষের ওপর জরিপ চালিয়ে গবেষকরা দেখেছেন তারা মাসে পাঁচবারেরও কম যৌন সম্পর্কে জড়ান।

অথচ দুই দশক আগেও এই প্রবণতা অনেক বেশি ছিল। ১৯৯৯-২০০১ ও ১৯৯০-৯১ সালে করা ন্যাশনাল সার্ভে অব সেক্সচুয়াল অ্যাটিটুডস অ্যান্ড লাইফস্টাইলসের করা জরিপে দেখা গেছে, মাসে ছয়বারেরও বেশি তারা এ ধরনের সম্পর্কে জড়াতেন।

ব্রিটিশ মেডিকেল সাময়িকী লানসেটে এ জরিপ প্রকাশিত হয়েছে।

এ ব্যাপারে ইউনির্ভাসিটি কলেজ লন্ডনের ড. কথ মারসার বলেন, ‘মানুষ চাকরি ও অর্থ নিয়ে উদ্বিগ্ন থাকে। তাই তাদের খুব একটা যৌন আগ্রহ থাকে না।’

তবে আধুনিক প্রযুক্তি অনেক সময় যৌন আগ্রহ বাড়ানোর পেছনেও ভূমিকা রাখে বলে মনে করেন তিনি।

তিনি বলেন, ‘মানুষের হাতে হাতে এখন ট্যাবলেট, স্মার্টফোন। এগুলো সহজে বহনযোগ্য। মানুষের যৌনজীবনেও এগুলো ভূমিকা রাখে।’

তিনি আরও জানান, ১৬ থেকে ৪৪ বছর বয়সীরা যৌন সম্পর্কের বিকল্প হিসেবে অনলাইন পর্নোগ্রাফিরও সাহায্য নেন।

জরিপে ইচ্ছার বিরুদ্ধে যৌন সম্পর্কের জড়ানোর বিষয়টিও উঠে এসেছে। গবেষণরা দেখেছেন প্রতি ১০ জন নারীর মধ্যে একজন ও ৭০ জন পুরুষের মধ্যে একজন ইচ্ছার বিরুদ্ধে যৌন সম্পর্কে জড়াতে বাধ্য হন।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক