,

ছাত্র পরিচয়ে বাড়ি ভাড়া নেয় নিহত ২ জঙ্গি

 

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) হাড়িনাল পশ্চিমপাড়া লেবু বাগান এলাকায় র‌্যাবের অভিযানে নিহত দুই জঙ্গি রাশেদুল ও তৌহিদুল যে বাড়িটিতে ছিলো তারা সেটি একমাস আগে ভাড়া নেয়। আতাউর রহমান নামে এক ব্যবসায়ী ওই বাড়ির মালিক বলে জানা গেছে।

image-1246

বাড়ির মালিকেরবরাত দিয়ে র‌্যাবের মিডিয়া উইংয়ের মুফতি মাহমুদ খান জানান, জঙ্গি রাশেদুল ও তৌহিদুল একমাস আগে ছাত্র পরিচয় দিয়ে বাড়িটি ভাড়া নেয়। তাদের বাড়ি নরসিংদী জেলায়। তাদের একজন গাজীপু‌রের ডু‌য়েট ও অপর একজন অন্য কোন একটি কলেজে ডি‌গ্রিতে পড়াশোনা করছে বলে বাড়িওয়ালাকে জানায়।

মুফতি মাহমুদ খান বলেন, দুর্গাপূজায় বড় ধরনের নাশকতার প্রস্তুতি কালে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৮ অক্টোবর) ভোরে হাড়িনাল পশ্চিমপাড়া লেবু বাগান এলাকার একতলা একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ওই দুই জঙ্গি নিহত হন। ওই জঙ্গি আস্তানা থেকে একে-২২ বোরের একটি রাইফেল, তিনটি চাপাতি, দু’টি ল্যাপটপ ও বিপুল পরিমাণ গোলাবারুদ পাওয়া গেছে।

শনিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হাড়িনাল ও ১১টার দিকে পাতারটেক এলাকায় প্রফেসর ওসমানের একটি দোতলা বাড়িতে থাকা জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়। শনিবার ভোর রাত থেকেই ওই বাড়ি দুটি ঘিরে রেখেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এ জাতীয় আরও খবর

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব, সেরা সিনেমা ‘বরবাদ’

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক

নবীনগরে জাতীয় কন্যাশিশু দিবস–২০২৬ পালিত

বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মারা গেছেন অভিনেত্রী নাসিমা খান

দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে প্রস্তুত বিএনপি: রিজভী

ইউপি নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করতে ইসির বৈঠক

ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সৌদিতে হামলার পর আতঙ্কে প্রবাসীরা, রেমিট্যান্সে প্রভাবের শঙ্কা