,

গাজীপুরে আরো ৭ ‘জঙ্গি’ নিহত

নিজস্ব প্রতিবেদক : পুলিশি অভিযানে শনিবার বিকেলে গাজীপুরে আরো সাত ‘জঙ্গি’ নিহত হয়েছে। এর আগে এদিন সকালে গাজীপুরের হারিনালের পশ্চিমপাড়া এলাকায় র‌্যাবের অভিযানে দুই জঙ্গি নিহত হয়।

image-1243

বিকেলের অভিযানটি পরিচালিত হয় আগের ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার মধ্যে। হারিনালে র‌্যাবের অভিযানের পর বেলা পৌনে ১১টার দিকে নোয়াগাঁও আফারখোলা পাতারটেক এলাকার একটি দোতলা বাড়িতে অভিযান শুরু করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

অভিযান শেষে বিকেলে ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার ছানোয়ার হোসেন সাতজনের মৃত‌্যুর খবর নিশ্চিত করেন। কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলামও ঘটনাস্থলে রয়েছেন বলে জানায় পুলিশ।

এ দুই অভিযানের সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানর খাঁন কামালও ঘটনাস্থলে যান।

এর আগে গাজীপুরের হারিনালের পশ্চিমপাড়া এলাকায় একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দুই জঙ্গি নিহত হয়।

শনিবার ভোর থেকে শুরু হওয়া এ অভিযানে একে-২২ ও পিস্তলসহ গুলি উদ্ধার করা হয়েছে। র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

বাড়িওয়ালার বরাত দিয়ে র‌্যাব জানায়, নিহত দুই জঙ্গি নাম- রাশেদুল ও তৌহিদুল। দুজনের বাড়িই নরসিংদী। রাশেদুল সদ্য এসএসসি পাস করেছেন, অন্যদিকে তৌহিদুল ডুয়েটের শিক্ষার্থী।

এ জাতীয় আরও খবর

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব, সেরা সিনেমা ‘বরবাদ’

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক

নবীনগরে জাতীয় কন্যাশিশু দিবস–২০২৬ পালিত

বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মারা গেছেন অভিনেত্রী নাসিমা খান

দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে প্রস্তুত বিএনপি: রিজভী