,

রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর হামলা

 

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে দুই সাংবাদিকের ওপর হামলা হয়েছে। হামলাকারীরা এক সাংবাদিকের কাছ থাকা ১৫ হাজার টাকা ও একটি ক্যামেরা ছিনিয়ে নিয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদর ডাইংপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।

image-1206

এ ঘটনায় মামলা হলে শহিদুল ইসলাম (৩৫) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শহিদুল গোদাগাড়ী পৌরসভার মাদারপুর মহল্লার মৃত আজিজুল হক ওরফে আজিজুল বালির ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজশাহীর স্থানীয় দৈনিক সোনার দেশ পত্রিকার প্রধান প্রতিবেদক তানজিমুল হক ও অনলাইন নিউজ পোর্টাল সাহেব-বাজার২৪ডটকমের নিজস্ব প্রতিবেদক রিমন রহমান শুক্রবার সন্ধ্যায় পেশাগত দায়িত্ব পালন শেষে একটি মোটরসাইকেলে চড়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক হয়ে রাজশাহী ফিরছিলেন। পথে গোদাগাড়ী উপজেলা সদরে শহিদুল ইসলামের নেতৃত্বে অজ্ঞাত কয়েকজন ছিনতাইকারী ওই দুই সাংবাদিকের গতিরোধ করে।

এসময় তারা সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে সাংবাদিক রিমন রহমান বাধা দিলে তারা তার কাছে থাকা ১৫ হাজার টাকা ও একটি ফুজিফিল্ম এস-৪৯০০ মডেলের ক্যামেরা ছিনিয়ে নেয়। এসময় সাংবাদিক তানজিমুল হক চিৎকার করলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

এরপরই খবর পেয়ে পুলিশ শহিদুল ইসলামকে গ্রেফতার করে। পরে রাতেই সাংবাদিক তানজিমুল হক বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি মামলা করেন।

এদিকে দুই সাংবাদিকের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের কঠোর শাস্তি দাবি করেছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) এবং গোদাগাড়ী উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি বলেন, ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে আর কে কে জড়িত আছে তাও খতিয়ে দেখা হচ্ছে। তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

এ জাতীয় আরও খবর

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব, সেরা সিনেমা ‘বরবাদ’

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক

নবীনগরে জাতীয় কন্যাশিশু দিবস–২০২৬ পালিত

বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মারা গেছেন অভিনেত্রী নাসিমা খান

দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে প্রস্তুত বিএনপি: রিজভী

ইউপি নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করতে ইসির বৈঠক

ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সৌদিতে হামলার পর আতঙ্কে প্রবাসীরা, রেমিট্যান্সে প্রভাবের শঙ্কা