,

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

122256road_accidentচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী লেগুনা দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মনসার টেক এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জিল্লুর রহিম জানান।

তিনি বলেন, লেগুনাটি চট্টগ্রাম শহর থেকে পটিয়ার দিকে যাচ্ছিল। মনসার টেক-সংলগ্ন বাদামতল এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে লেগুনাটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়।

লেগুনা থেকে আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করার পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দুজন এবং পটিয়ার বিজিসি ট্রাস্ট হাসপাতালে একজনের মৃত‌্যু হয়। নিহতদের মধ‌্যে দুজনের পরিচয় জানা গেছে। এরা হলেন আবু বকর (৫০) ও সুব্রত তালুকদার (৩০)।

লেগুনার চালকসহ আহত তিনজনকে চট্টগ্রাম মেডিক্যালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ জানান।

এ জাতীয় আরও খবর

মারা গেছেন অভিনেত্রী নাসিমা খান

দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে প্রস্তুত বিএনপি: রিজভী

ইউপি নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করতে ইসির বৈঠক

ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সৌদিতে হামলার পর আতঙ্কে প্রবাসীরা, রেমিট্যান্সে প্রভাবের শঙ্কা

ঢাকা-দাম্মাম রুটে আটকেপড়াদের বিকল্প ব্যবস্থায় সৌদি নেওয়ার উদ্যোগ

নারীর ক্ষমতায়নে পরিবারকে যুক্ত করার তাগিদ ববি হাজ্জাজের

নারী-শিশুর প্রতি সহিংসতায় কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

ব্রেক্সিট গণভোটে রাশিয়ার হস্তক্ষেপের দাবি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

উত্তরায় জি এম কাদেরের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

দিল্লিতে বিক্ষোভের জন্য নতুন তিন স্থান নির্ধারণ

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় কানাডা