,

আরও ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আসছে ত্রিপুরা থেকে

t-2নিউজ ডেস্ক : ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা থেকে আরো ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে বাংলাদেশ।

গত বুধবার ভারতের বিদ্যুৎ, কয়লা, নবায়নযোগ্য সম্পদ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দ্বিপক্ষীয় সভায় এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন ভারতের বিদ্যুৎ, কয়লা, নবায়নযোগ্য সম্পদ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী পীযূষ গোয়াল।

বৈঠকে ভুটান থেকে বিদ্যুৎ আমদানির বিষয়ে প্রযুক্তিগত ও অর্থনৈতিক সম্ভাব্যতা সম্পন্ন করে আলোচনার উদ্যোগ নেওয়া হবে বলেও সিদ্ধান্ত হয়।

এ ছাড়া স্রেডার সঙ্গে ইইএসএলের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে আসাম-বাংলাদেশ-বিহারের তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ পরিচালনা লাইন হতে বাংলাদেশে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হবে। বাংলাদেশ-ভারত মৈত্রী পাওয়ার লিমিটেড কোম্পানি ভারতে প্রতিটি ২৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তিনটি ইউনিটের বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে।

বৈঠকে ক্রসবর্ডার বিদ্যুৎ বাণিজ্যের ফ্রেমওয়ার্ক আপডেট, আসাম থার্মাল পাওয়ার প্রজেক্ট হতে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি, ভুটান হতে বিদ্যুৎ আমদানি এবং ভুটান, ভারত ও বাংলাদেশের সঙ্গে ত্রিদেশীয় সভার সময় নির্ধারণ, ভারতের কোম্পানি ইইএসএলের সঙ্গে স্রেডার সমঝোতা স্মারক চুক্তি এবং ১১তম জেএসসি সভার সিদ্ধান্তগুলো পর্যালোচনা করা হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি বিষয়ে ভারতের ইতিবাচক মনোভাবের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। তিনি বিদ্যুৎ সপ্তাহ-২০১৬-এ প্রতিমন্ত্রী পীযূষ গোয়ালকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান।

বৈঠকে উভয় দেশের নিজ নিজ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মারা গেছেন অভিনেত্রী নাসিমা খান

দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে প্রস্তুত বিএনপি: রিজভী

ইউপি নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করতে ইসির বৈঠক

ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সৌদিতে হামলার পর আতঙ্কে প্রবাসীরা, রেমিট্যান্সে প্রভাবের শঙ্কা

ঢাকা-দাম্মাম রুটে আটকেপড়াদের বিকল্প ব্যবস্থায় সৌদি নেওয়ার উদ্যোগ

নারীর ক্ষমতায়নে পরিবারকে যুক্ত করার তাগিদ ববি হাজ্জাজের

নারী-শিশুর প্রতি সহিংসতায় কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

ব্রেক্সিট গণভোটে রাশিয়ার হস্তক্ষেপের দাবি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

উত্তরায় জি এম কাদেরের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

দিল্লিতে বিক্ষোভের জন্য নতুন তিন স্থান নির্ধারণ

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় কানাডা