,

দ্রুত চুল লম্বা করার কার্যকরী পদ্ধতি

28508-hairঅনলাইন ডেস্ক : নারীর সৌন্দর্য বর্ণনায় করতে যে কথাটি প্রথম ‍আসে সে হল ঘন কালো দীঘল লম্বা চুল। কিন্তু বিরূপ আবহাওয়া এবং অযত্ন অবহেলার কারণে চুলের বৃদ্ধি একেবারেই কমে যায়। আর সেই সাথে চুল পড়ে পাতলা হয়ে যাওয়ার কারণে অনেকেই বড় চুল রাখতে সাহস করেন না। এই ধরণের সমস্যা সমাধানে আজ জেনে নিন দ্রুত চুল বৃদ্ধিতে সহায়ক অসাধারণ ২ টি কার্যকরী পদ্ধতি যার মাধ্যমে দ্রুত চুল লম্বা করতে পারবেন এবং সেই সাথে নতুন চুল গজাতেও সহায়তা করবে।

অ্যালোভেরা :
বেশ প্রাচীনকাল থেকেই রূপচর্চার নানা অংশে অ্যালোভেরার জেল ব্যবহার হয়ে আসছে। অ্যালোভেরা পাতার জেল চুলের জন্যও বিশেষভাবে কার্যকরী। অ্যালোভেরা জেলের প্রাকৃতিক উপাদানসমূহ চুলের বৃদ্ধি ত্বরান্বিত করতে সহায়ক এবং সেই সাথে নতুন চুল গজাতেও সাহায্য করে। অ্যালোভেরার তাজা পাতা কেটে তাজা জেল বের করে নিন। এই জেল চুলের গোঁড়ায়, মাথার ত্বকে ভালো করে ঘষে লাগিয়ে নিন। ২০-৩০ মিনিট রেখে চুল ভালো করে ধুয়ে ফেলুন। সপ্তাহে এই অ্যালোভেরা জেল পদ্ধতি ব্যবহার করুন অত্যন্ত ৩ বার। আরও দ্রুত ফলাফল পেতে অ্যালোভেরার জেলের সাথে ভিটামিন ই ক্যাপস্যুল ভেঙে মিশিয়ে নিতে পারেন এবং প্রতিদিন পান করতে পারেন অ্যালোভেরার জুস। খুব ভালো ফলাফল পাবেন।

তেলের মিশ্রণ :
চুলের স্বাস্থ্য সঠিক রাখতে তেলের বিকল্প নেই। আপনি যতো নামী দামী হেয়ার প্রোডাক্ট ব্যবহার করুন না কেন চুলে তেল না দিলে চুল লম্বা ও ঘন করতে পারবেন না। তাই তেল দেয়াটা বাধ্যতামূলক। সমপরিমাণ নারকেল তেল, কাঠবাদামের তেল ও ক্যাস্টর অয়েল একসাথে মিশিয়ে একটি বোতলে ভরে মিশ্রন তৈরি করে রেখে নিন। প্রতিবার তেল ব্যবহারের সময়ে এই তেলের মিশ্রণটি চুলের গোঁড়ায় ভালো করে ম্যাসেজ করে নিন। এভাবে অন্তত ১ ঘণ্টা চুলে তেল মেখে রাখুন। তারপর চুল ধুয়ে ফেলুন। সবচাইতে ভালো হয় যদি পুরো রাত চুলে এই তেল রাখতে পারেন। সপ্তাহে অন্তত ২ বার এই পদ্ধতিটি ব্যবহার করুন, খুব দ্রুত ভালো ফলাফল নিজেই দেখতে পাবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে