,

অপরাধ করলে শাস্তি পেতেই হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : যে অপরাধ করবে তাকে শাস্তি পেতেই হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার জাতীয় সংসদের সমাপনী ভাষণে তিনি এ কথা বলেন।

image-1065
প্রধানমন্ত্রী বলেন, সিলেটে একটি মেয়েকে কোপানো হলো। আমার অবাক লাগে যখন এই ছবিটা দেখি যে মানুষ দাঁড়িয়ে দেখছে, ভিডিও করছে। কিন্তু মেয়েটাকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি। সে (ঘাতক) কোপাচ্ছে অথচ দাঁড়িয়ে থাকা লোকগুলো কি তাকে ধাওয়া দিতে পারত না, তারা কি মেয়েটাকে রক্ষা করতে পারত না? কেন এই মানবিক মূল্যবোধগুলো হারিয়ে গেলো।

তিনি বলেন, পত্রিকায় আসছে ঘাতক দল করে। এখানে কোনো দলীয় কোন্দল ছিল না বা দলীয় কারণে মারতে যায়নি। প্রেম নিবেদন করে প্রত্যাখ্যাত হয়ে তাকে হত্যা করতে গেছে।

প্রধানমন্ত্রী বলেন, কিছু পত্রিকা ও লোক এটাকে দলীয় হিসেবে প্রচার করছে। দলীয় হিসেবে তাদের প্রশ্রয় দিচ্ছি না। যারাই অপরাধ করুক তারা শাস্তি পাবেই। তাকে শাস্তি পেতেই হবে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে আছে, এটা প্রমাণিত। অনেক আন্তর্জাতিক সংস্থাও তা শিকার করতে বাধ্য। আমরা যখন সরকার গঠন করি, সারাবিশ্ব তখন অর্থনৈতিক মন্দা বিরাজ করছিল। আমাদের সুষ্ঠু পরিকল্পনা নিয়ে আমরা আমাদের অর্থনীতি নীতিমালা বাস্তবায়ন করেছি বলেই আজক বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে সারাদেশে স্বীকৃতি পেয়েছে।

সরকার প্রধান বলেন, সারাদেশে ১০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি। যেখানে ক্ষুদ্র, মাঝারি ও বড় ধরনের কল কারখানা গড়ে উঠবে। যেখানে কর্মসংস্থান তৈরি হবে। উৎপাদন বৃদ্ধি পাবে, রফতানি বৃদ্ধি পাবে। ইতিমধ্যে আমাদের দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। এই আয় আরও বৃদ্ধি পাবে। দারিদ্রের হার কমেছে। আমাদের লক্ষ্য ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্য আয়ের দেশে উন্নীত হবে। ইতিমধ্যে আমরা নিম্ন মধ্য আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি। কিন্তু সেখানে আমরা তৃপ্ত নই। আমরা আমাদের অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে চাই।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পেরেছি। এর প্রকৃত উদাহরণ হচ্ছে আমি বিদেশে বসেই অনলাইনে দেশের গুরুত্বপূর্ণ ৫২টি ফাইল পাস করতে সক্ষম হয়েছি। আন্তর্জাতিক পর্যায়ে আমি যে পুরস্কার পেয়েছি তা আমার একার নয়, এটি এদেশের জনগণের। যতটুকু অর্জন তা বাংলাদেশের জনগণের। ভোটাররা আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করায় এ পুরস্কার অর্জন করা সম্ভব হয়েছে। এজন্য জনগণের প্রতি বেশি কৃতজ্ঞতা জানাই।

মা হিসেবে নিজেকে গর্বিত উল্লেখ করে তিনি বলেন, কম্পিউটার কি জিনিস তা আগে ব্যবহার করতে পারতাম না। আমার ছেলে সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকেই প্রথম কম্পিউটার চালানো শিখেছি। ডিজিটাল শব্দটিও তার (সজীব ওয়াজেদ) দেয়া। এই জন্য ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে পেরেছি। শুধু আমি নই আমার ছেলে সজীব ওয়াজেদ জয়ও আন্তর্জাতিকভাবে পুরস্কার পেয়েছে।

তিনি আরো বলেন, আগে অটিজম সম্পর্কে ততটা বুঝতাম না। যখন সায়মা হোসেন পুতুল অটিজম নিয়ে কাজ করা শুরু করলো তখন এ সম্পর্কে জানতে পারি। শুধু দেশে নয় আন্তর্জাতিকভাবেও পুতুল আজ কাজ করছে। দেশে যত অটিস্টিক ও প্রতিবন্ধী ছেলে-মেয়ে আছে তাদের জন্য সরকার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ হাতে নিয়েছে। অটিজম শিশুদের জন্য একটি একাডেমি গড়ার উদ্যোগ নেয়া হয়েছে। জনগণকে সচেতন করতে হবে প্রতিবন্ধী ও অটিজমে আক্রান্ত শিশুরা অবহেলিক নয়। তাদেরও মেধা বিকাশের অধিকার রয়েছে। এসব প্রতিবন্ধী-অটিজম শিশুদের কাজে লাগাতে হবে। আমি প্রতিবছর অটিস্টিক ও প্রতিবন্ধী শিশুদের আঁকা ছবি দিয়ে কাট তৈরি করি। তাদের মেধা বিকাশের জন্য ১ লাখ টাকা উপহার দেই।

প্রধানমন্ত্রী বলেন, আমি মা হিসেবে আমার সন্তানদের স্নেহ বঞ্চিত করেছি। খুব অল্প খরচে লেখাপড়ার জন্য হোস্টেলে রেখেছি। আমার বোন বিদেশে রিফিউজি হিসেবে থেকে সন্তানদের প্রতিষ্ঠিত করেছে। নিজেদের জীবনের জন্য আমরা কিছু চাই না সবকিছু চাওয়া-পাওয়া এদেশের জনগণের জন্য। আমার বাবা যে লক্ষ্যে দেশ স্বাধীন করেছে তা বাস্তাবায়নের চেষ্টা করছি।

শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালে জাতির জনককে হত্যার মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখল করে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে দিয়েছিল। তাদেরকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপদেষ্টা করেছিল। খালেদা জিয়া যাদের যুদ্ধাপরাধী হিসেবে বিচার হয়েছে, বিচারের রায় কার্যকর হয়েছে, ফাঁসি হয়েছে; তাদের হাতে পতাকা দিয়ে মন্ত্রী বানিয়েছিল। যুদ্ধাপরাধীদের বিচার হয়েছিল কারণ তারা যুদ্ধাপরাধী। কিন্তু তাদের যারা মন্ত্রী করেছে তাদের বিচার কেন হবে না, তাদের বিচারও বাংলার মাটিতে হওয়া উচিত। এটাও অপরাধ, কারণ যে অপরাধ করে সে যেমন অপরাধী; আর অপরাধীদের সহায়তা করাও অপরাধ।

এ জাতীয় আরও খবর

মারা গেছেন অভিনেত্রী নাসিমা খান

দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে প্রস্তুত বিএনপি: রিজভী

ইউপি নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করতে ইসির বৈঠক

ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সৌদিতে হামলার পর আতঙ্কে প্রবাসীরা, রেমিট্যান্সে প্রভাবের শঙ্কা

ঢাকা-দাম্মাম রুটে আটকেপড়াদের বিকল্প ব্যবস্থায় সৌদি নেওয়ার উদ্যোগ

নারীর ক্ষমতায়নে পরিবারকে যুক্ত করার তাগিদ ববি হাজ্জাজের

নারী-শিশুর প্রতি সহিংসতায় কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

ব্রেক্সিট গণভোটে রাশিয়ার হস্তক্ষেপের দাবি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

উত্তরায় জি এম কাদেরের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

দিল্লিতে বিক্ষোভের জন্য নতুন তিন স্থান নির্ধারণ

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় কানাডা