,

বাংলাদেশে বেড়াতে যাওয়ার ঢল কলকাতার মানুষের

_91540470_img_2954দূর্গাপুজার ছুটিতে বাংলাদেশে বেড়াতে যাচ্ছেন কলকাতার বহু মানুষ। কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস জানাচ্ছে গত কয়েকদিনে পর্যটক ভিসা দেওয়ার সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে।

কলকাতার যেসব পর্যটন সংস্থা বাংলাদেশ ভ্রমণের ব্যবস্থা করে থাকে, তাঁরাও বলছেন পুজায় সেদেশে যাওয়ার আগ্রহ আগের থেকে বহুগুণ বেড়ে গেছে।

কলকাতায় উপদূতাবাসের হেড অফ চ্যান্সারি মিঞাঁ মুহম্মদ মইনুল কবীর বলছিলেন, “বছরের অন্য সময়ে যেখানে প্রতিদিন গড়ে চারশো ভিসা দেওয়া হয় সেখানে এখন গড়ে আট থেকে নয়শো ভিসা দেওয়া হচ্ছে প্রতিদিন। গত দুসপ্তাহে আমরা ১৫ হাজারেরও বেশী ভিসা দিয়েছি। পুজার ভিড় সামাল দেওয়ার জন্য দুটি কাউন্টারের জায়গায় চারটি কাউন্টার খুলতে হয়েছে আমাদের। এই যে বাড়তি ভিসার আবেদন এসেছে, এগুলো সবই পর্যটন ভিসা।”

উপরাষ্ট্রদূতাবাস বলছে, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছিয়েছিল বুধবার, যাতে রাত আটটা পর্যন্তও ভিসা নেওয়ার জন্য মানুষের ভিড় লেগে ছিল।

বাংলাদেশের উদ্দেশ্যে সপরিবারে রওনা হচ্ছেন তথ্যচিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদার।
Image captionবাংলাদেশের উদ্দেশ্যে সপরিবারে রওনা হচ্ছেন তথ্যচিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদার।

দূতাবাসের আরেক আধিকারিক জানাচ্ছিলেন “গত বছর কয়েক ধরেই দূর্গাপুজায় বাংলাদেশ যাওয়ার উৎসাহ বেড়েছে। এত ভিড় হচ্ছে যে আমাদের নিজেদেরই অফিসে ঢুকতে সমস্যা হচ্ছে মাঝে মাঝে! তবে কলকাতার মানুষদের মধ্যে আমাদের দেশে যাওয়ার যে উৎসাহ দেখছি, সেটা সত্যিই খুব ভাল লাগছে।”

ভিসা হাতে পেয়ে বৃহস্পতিবারই বাংলাদেশের উদ্দেশ্যে সপরিবারে রওনা হচ্ছেন তথ্যচিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদার।

বিবিসি বাংলাকে মি. দস্তিদার বলছিলেন, “বেশ কয়েকবার বাংলাদেশে গেছি, কিন্তু সেদেশের দূর্গাপুজাটা কখনও দেখা হয় নি। সেজন্যই এই সময়ে যাওয়া। রাজশাহীর কাছে তাহেরপুরে রাজা কংসনারায়ন সর্বজনীন পুজার প্রথম প্রচলন করেছিলেন। সেটা দেখার আমার বিশেষ আগ্রহ রয়েছে, তাই মালদা হয়ে রাজশাহী-ই যাব আমরা।”

কলকাতার যে সব পর্যটন সংস্থা বাংলাদেশ ভ্রমণের ব্যবস্থা করে, সেরকমই একটি সংস্থার কর্ণধার সুব্রত দেব জানাচ্ছিলেন, “আমাদের কাছে একশোটা ফোন এলে অন্তত ৫% মানুষ বাংলাদেশ ভ্রমণের ব্যাপারে জানতে চাইছেন।”

আরেক পর্যটন সংস্থার মালিক অলোক কুন্ডুর কথায়, “আগে তো বাংলাদেশের ব্যাপারে কেউই খোঁজ করত না। কিন্তু গত বছর কয়েক ধরে অবস্থাটা পাল্টে গেছে। এবছরও আমরা ২৫ জনের একটা দলকে বাংলাদেশ পাঠাচ্ছি পুজার সময়ে।”

তবে দুই পর্যটন সংস্থার মালিকই বলছেন, যাঁরা বাংলাদেশ ঘুরতে যাচ্ছেন, তাঁদের প্রায় সকলেরই আদি বাড়ি ছিল পূর্ব বঙ্গে। নিজেদের ফেলে আসা দেশ দেখতেই তাঁরা সেখানে যেতে আগ্রহী।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে