,

এখনও অপরিবর্তিত নার্গিসের অবস্থা

1524461_kalerkantho_picনিউজ ডেস্ক : ছাত্রলীগ নেতার চাপাতির কোপে গুরুতর আহত খাদিজা আক্তার নার্গিসের অবস্থা অপরিবর্তিত আছে বলে জানিয়েছেন তার বাবা মাসুক আলী। আজ বৃহস্পতিবার বেলার ১২টার দিকে তিনি জানান, ৭২ ঘণ্টা পার হলে পরিস্থিতি বোঝা যাবে। তিনি জানান, নার্গিসের চাচারা উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার কথা বলেছেন। ৭২ ঘণ্টা পার হলে আমরা সিদ্ধান্ত নেবো দেশের বাইরে নেওয়া হবে কিনা।

এদিকে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষও জানিয়েছেন, ৭২ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত কোনো কিছু বলা সম্ভব না। উল্লেখ্য, গত সোমবার (৩ অক্টোবর) শাবি ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম সিলেটের এমসি কলেজের পুকুরপাড়ে নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে।

প্রথমে তাকে সিলেটে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার ৪ অক্টোবর ভোরে তাকে ঢাকায় আনা হয়। এ দিন দুপুরে স্কয়ার হাসপাতালে অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন। বৃহস্পতিবার ৭২ ঘণ্টা শেষ হবে।

এ জাতীয় আরও খবর

মারা গেছেন অভিনেত্রী নাসিমা খান

দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে প্রস্তুত বিএনপি: রিজভী

ইউপি নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করতে ইসির বৈঠক

ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সৌদিতে হামলার পর আতঙ্কে প্রবাসীরা, রেমিট্যান্সে প্রভাবের শঙ্কা

ঢাকা-দাম্মাম রুটে আটকেপড়াদের বিকল্প ব্যবস্থায় সৌদি নেওয়ার উদ্যোগ

নারীর ক্ষমতায়নে পরিবারকে যুক্ত করার তাগিদ ববি হাজ্জাজের

নারী-শিশুর প্রতি সহিংসতায় কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

ব্রেক্সিট গণভোটে রাশিয়ার হস্তক্ষেপের দাবি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

উত্তরায় জি এম কাদেরের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

দিল্লিতে বিক্ষোভের জন্য নতুন তিন স্থান নির্ধারণ

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় কানাডা