,

শরীয়তপুরে কীর্তিনাশায় সেতু ধস, যানবাহন চলাচল বন্ধ

shariatpur_1শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের কীর্তিনাশা নদীর উপর নির্মিত পালং-গয়াতলা সড়কের রাজগঞ্জ সেতুটির একটি অংশ ধসে পড়েছে। বুধবার বিকালে সেতুর আড়িগাঁও অংশের ১০ মিটার জায়গা নদীতে ধসে পড়ে। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। নদীর তীব্র স্রোতের কারণে ভাঙন থেকে সেতু এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা।

শরীয়তপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর সূত্র জানায়, শরীয়তপুর জেলা শহর থেকে মাদারীপুরের শিবচর উপজেলা সদরে যাতায়াতের জন্য ২০০৮ সালে পালং-গয়াতলা সড়কের রাজগঞ্জ এলাকায় কীর্তিনাশা নদীর উপর ১০৫ মিটার দৈর্ঘ্য একটি সেতু নির্মাণ করা হয়। বৃহত্তর ফরিদপুর পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে দুই কোটি ৮৫ লক্ষ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করে।

এদিকে, বুধবার বিকাল থেকে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে মানুষ। এর ফলে ওই সড়কের যানবাহনগুলোকে প্রায় ১০ কিলোমিটার বিকল্প রাস্তা ঘুরে চলাচল করতে হবে। একটি ইঞ্জিন চালিত নৌকা দিয়ে যাত্রীদের পারাপার করা হচ্ছে।

শরীয়তপুরের পালং-গয়াতলা সড়কের যাত্রী দেলোয়ার হোসেন বলেন, প্রতিদিন গাড়িতে করে জেলা শহরে যাতায়াত করি। সেতু ভেঙে যাওয়ার কারণে এখন নৌকায় পার হয়ে যাতায়াত করতে হচ্ছে।

শরীয়তপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, নদীর তীব্র স্রোতের কারণে ভাঙনের সৃষ্টি হয়েছে। সেতুটির অবস্থা বোঝার জন্য ঢাকা থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন। ভাঙন বন্ধ না হওয়া পর্যন্ত আমরা কোন পদক্ষেপ গ্রহণ করতে পারছি না।

এ জাতীয় আরও খবর

মারা গেছেন অভিনেত্রী নাসিমা খান

দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে প্রস্তুত বিএনপি: রিজভী

ইউপি নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করতে ইসির বৈঠক

ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সৌদিতে হামলার পর আতঙ্কে প্রবাসীরা, রেমিট্যান্সে প্রভাবের শঙ্কা

ঢাকা-দাম্মাম রুটে আটকেপড়াদের বিকল্প ব্যবস্থায় সৌদি নেওয়ার উদ্যোগ

নারীর ক্ষমতায়নে পরিবারকে যুক্ত করার তাগিদ ববি হাজ্জাজের

নারী-শিশুর প্রতি সহিংসতায় কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

ব্রেক্সিট গণভোটে রাশিয়ার হস্তক্ষেপের দাবি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

উত্তরায় জি এম কাদেরের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

দিল্লিতে বিক্ষোভের জন্য নতুন তিন স্থান নির্ধারণ

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় কানাডা