,

২০ কেজি ওজনের অজগর সাপ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের থলিবাড়ি এলাকায় ২০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে সাপটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (০৬ অক্টোবর) সাপটি কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজরা বঙ্গবন্ধু সাফারি পার্কে নিয়ে অবমুক্ত করার কথা রয়েছে।

3

জানা যায়, বুধবার রাত ৮ টার দিকে বাসায় ফেরার পথে কয়েকজন পথচারী রাস্তার উপর একটি অজগর সাপ দেখতে পান।

স্থানীয় গ্রামবাসী নুকোনী ত্রিপুরা, ফারুক ও আবুল হাশেম সাপটি রশি দিয়ে বেঁধে থলিবাড়ি বাজারে নিয়ে যান। পরে খবর পেয়ে রামগড় সার্কেলের সহকারি পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ থলিবাড়ি এসে সাপটি উদ্ধার করে জালিয়াপাড়া বন বিভাগে হস্তান্তর করেন। প্রায় ১৫ ফুট দীর্ঘ সাপটির ওজন ২০ কেজি বলে জানান স্থানীয়রা।

রামগড় বন রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মো. মোশাররফ হোসেন বলেন, ‘সাপটি আজ বৃহস্পতিবার কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজরা বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্তির জন্য পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

মারা গেছেন অভিনেত্রী নাসিমা খান

দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে প্রস্তুত বিএনপি: রিজভী

ইউপি নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করতে ইসির বৈঠক

ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সৌদিতে হামলার পর আতঙ্কে প্রবাসীরা, রেমিট্যান্সে প্রভাবের শঙ্কা

ঢাকা-দাম্মাম রুটে আটকেপড়াদের বিকল্প ব্যবস্থায় সৌদি নেওয়ার উদ্যোগ

নারীর ক্ষমতায়নে পরিবারকে যুক্ত করার তাগিদ ববি হাজ্জাজের

নারী-শিশুর প্রতি সহিংসতায় কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

ব্রেক্সিট গণভোটে রাশিয়ার হস্তক্ষেপের দাবি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

উত্তরায় জি এম কাদেরের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

দিল্লিতে বিক্ষোভের জন্য নতুন তিন স্থান নির্ধারণ

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় কানাডা