,

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন খাদিজা বেগম নার্গিসকে দেখে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

1470667485

মির্জা ফখরুল বলেন, ‘এ ঘটনা দেখে এটাই প্রমাণিত হয় যে, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে।’খাদিজাকে দেখতে তিনি বুধবার বেলা ১টা ৫৮ মিনিটে স্কয়ায় হাসপাতালে প্রবেশ করেন। ২টা ২০ মিনিটে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এ সময় মির্জা ফখরুল বলেন, ‘সরকারি দলের প্রশ্রয়েই এ ধরনের ঘটনা ঘটছে। এ ঘটনায় (খাদিজার উপর হামলা) আবারো প্রমাণ হলো সন্ত্রাসীরা কোথায় প্রশ্রয় পাচ্ছে। তারা কীভাবে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে।’

খাদিজার উপর হামলার ঘটনাকে তিনি মানবতাবিরোধী বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘একজন ছাত্রলীগ নেতা নির্মমভাবে তাকে কুপিয়েছে। এতে মারা না গেলেও তিনি গুরুতর আহত হয়েছেন।চিকিৎসকদের কাছে খাদিজার অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘চিকিৎকরা আমাকে জানিয়েছেন যে, তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। আগামী ৪৮ ঘণ্টা পর ডাক্তার বলতে পারবেন যে, মেয়েটির অবস্থা আসলে কোথায়।
তারা আরো জানান, (গতকাল) তারা একবার অস্ত্রোপচার করেছেন। তবে এখন পর্যন্ত তার অবস্থার কোনো উন্নতি হয়নি।’বিএনপির পক্ষ থেকে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা অবিলম্বে হামলাকারীকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে প্রস্তুত বিএনপি: রিজভী

ইউপি নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করতে ইসির বৈঠক

ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সৌদিতে হামলার পর আতঙ্কে প্রবাসীরা, রেমিট্যান্সে প্রভাবের শঙ্কা

ঢাকা-দাম্মাম রুটে আটকেপড়াদের বিকল্প ব্যবস্থায় সৌদি নেওয়ার উদ্যোগ

নারীর ক্ষমতায়নে পরিবারকে যুক্ত করার তাগিদ ববি হাজ্জাজের

নারী-শিশুর প্রতি সহিংসতায় কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

ব্রেক্সিট গণভোটে রাশিয়ার হস্তক্ষেপের দাবি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

উত্তরায় জি এম কাদেরের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

দিল্লিতে বিক্ষোভের জন্য নতুন তিন স্থান নির্ধারণ

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় কানাডা

ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, ভোট হবে পাঁচ ধাপে