,

আদালতেও স্বীকারোক্তি দিয়েছেন বদরুল

 

নিজস্ব প্রতিবেদক, সিলেট : খাদিজা বেগম নার্গিসকে কুপিয়ে আহত করার ঘটনায় আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বদরুল আলম।বুধবার বিকেলে সিলেট অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম উম্মে সরাবন তহুরার আদালতে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

bodrul11475665707

আদালতের এসি (প্রসিকিউশন) তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, বদরুল আদালতে খাদিজা বেগম নার্গিসকে কোপানোর দায় স্বীকার করেছেন। আদালত জবানবন্দি গ্রহণ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।এর আগে শাহপরান থানায় বদরুল প্রাথমিক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাকে আদালতে নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গত, সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিস (২৩) সোমবার বিকেলে এমসি কলেজ থেকে পরীক্ষা দিয়ে বের হওয়ার পর তাকে কুপিয়ে গুরুতর আহত করে বদরুল।খাদিজাকে প্রথমে সিলেটে ওসমানী হানপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সোমবার রাতেই তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। অপারেশনের পর খাদিজা লাইফ সাপোর্টে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে প্রস্তুত বিএনপি: রিজভী

ইউপি নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করতে ইসির বৈঠক

ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সৌদিতে হামলার পর আতঙ্কে প্রবাসীরা, রেমিট্যান্সে প্রভাবের শঙ্কা

ঢাকা-দাম্মাম রুটে আটকেপড়াদের বিকল্প ব্যবস্থায় সৌদি নেওয়ার উদ্যোগ

নারীর ক্ষমতায়নে পরিবারকে যুক্ত করার তাগিদ ববি হাজ্জাজের

নারী-শিশুর প্রতি সহিংসতায় কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

ব্রেক্সিট গণভোটে রাশিয়ার হস্তক্ষেপের দাবি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

উত্তরায় জি এম কাদেরের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

দিল্লিতে বিক্ষোভের জন্য নতুন তিন স্থান নির্ধারণ

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় কানাডা

ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, ভোট হবে পাঁচ ধাপে