,

হাজারীবাগে বস্তিতে আগুন, পুড়ল কয়েকশ ঘর

28411-fireনিউজ ডেস্ক : রাজধানীর হাজারীবাগের বউবাজার বস্তিতে আগুন লেগে কয়েকশ ঘর পুড়ে গেছে।বুধবার বেলা ১টা ৫৫মিনিটে ওই বস্তিতে আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, কীভাবে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি। তবে ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন সম্পূর্ণ নির্বাপণ না হলেও নিয়ন্ত্রণে রয়েছে। এখনো সেখানে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

হাজারীবাগ থানার ওসি মীর আলিমুজ্জামান বলেন, ওই বস্তিতে বাঁশের উপর শ’ তিনেক রয়েছে। এর অধিকাংশই পুড়ে গেছে। একজন ট্যানারি মালিক ব্যাংক থেকে ঋণ নিয়ে ওই জমি নিয়েছিলেন। এরপর তিনি সেখানে ঘর তুলে বস্তি করে লোকজনকে ভাড়া দেন। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সৌদিতে হামলার পর আতঙ্কে প্রবাসীরা, রেমিট্যান্সে প্রভাবের শঙ্কা

ঢাকা-দাম্মাম রুটে আটকেপড়াদের বিকল্প ব্যবস্থায় সৌদি নেওয়ার উদ্যোগ

নারীর ক্ষমতায়নে পরিবারকে যুক্ত করার তাগিদ ববি হাজ্জাজের

নারী-শিশুর প্রতি সহিংসতায় কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

ব্রেক্সিট গণভোটে রাশিয়ার হস্তক্ষেপের দাবি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

উত্তরায় জি এম কাদেরের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

দিল্লিতে বিক্ষোভের জন্য নতুন তিন স্থান নির্ধারণ

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় কানাডা

ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, ভোট হবে পাঁচ ধাপে

হরমুজ প্রণালি খোলার শর্তে মার্কিন জবাব মানতে নারাজ ইরান

লিটন-মিরাজের শতরানের জুটিতে বাংলাদেশের লিড ৪৪৩