,

তরুণীরা যেভাবে পাবেন স্বপ্নের পুরুষের দেখা

model-ontu-nowrin20161003113808লাইফস্টাইল ডেস্ক : তরুণ্যের কোনো প্রান্তে এসে তরুণীরা কল্পনা করতে পছন্দ করেন, একদিন তাদের স্বপ্নের রাজকুমারের সঙ্গে দেখা হবে। হতে পারে সে সাদা ঘোড়ায় সওয়ারী, হতে পারে আশপাশের সাধারণ কেউ। এ ব্যাপারগুলো তরুনীদের আনমনে হাসায়। জীবনের প্রতি এক অদ্ভুত মায়া সৃষ্টি করে তার সঙ্গে।

নতুন নতুন স্বপ্ন। কিন্তু, কিছুটা বড় হতেই বোঝা যায় স্বপ্নের রাজকুমারকে বাস্তবে পাওয়া অত সহজ নয়। তবে, কিছু কাজ তরুণীদের এ স্বপ্নের রাজকুমারের সঙ্গে পরিচয় করিয়ে দিতে সাহায্য করে। জেনে নিন সেই কাজগুলো-

খোঁজাখুঁজি বন্ধ করুন
এটিই সত্যি যে আপনি যদি সবাইকে জানান দিয়ে আপনার জীবনসঙ্গীকে খুঁজতে থাকেন তবে তাকে কখনোই খুঁজে পাবেন না। এতে আরো ভুল মানুষের সাথে পরিচয়ের সম্ভাবনা বেড়ে যায়। প্রকৃতপক্ষে যখন আপনার জীবনে সেই স্বপ্নের রাজকুমার আসবে তখন কেবল আপনিই তা টের পাবেন। এর জন্যআপনার আশেপাশের মানুষকে বলা বা বন্ধুদের সাহায্য নেওয়ার কোনো দরকার নেই।

নিজের কাজের দিকে মনোযোগ দিন
আপনি কী এটি অনেক বড় প্রশ্ন। আপনি যদি আপনার নিজের প্রতি আত্মবিশ্বাসী না হোন তবে আপনি কখনো আপনার স্বপ্নের সেই রাজকুমারকে খুঁজে পাবেন না। আর পেলেও হারাবেন। কারণ কোনো মানুষই আত্মবিশ্বাসহীন মানুষ পছন্দ করে না। এই ক্ষেত্রে নিজের কাজে মনোযোগ দিন, ধীরে ধীরে উন্নতির দিকে পৌঁছান। দেখবেন কোনো একদিন দেখা হয়ে গিয়েছে আপনার সেই কল্পলোকের রাজকুমারের সাথে।

মানুষের সঙ্গে মিশুন
কাজের খাতিরে হোক বা অন্য কারণে যখনই সম্ভব হবে মানুষের সঙ্গে মিশুন। তাদের সাথে কথা বলুন। আপনি যত মানুষের সাথে মিশবেন তত আপনার সেই রাজকুমারের সাথে পরিচয় হবার সম্ভাবনা বেড়ে যাবে। যখন দেখবেন আপনার পছন্দের সাথে আরেকটি মানুষের পছন্দ, চলাফেরা, কথাবার্তা মিলে যাচ্ছে বুঝে নিন আপনি পেয়ে গিয়েছেন আপনার স্বপ্নের রাজকুমারকে।

নিজের কাজে অটল
আপনি যখন একটি কাজ করছেন তা আসলে হচ্ছে কী হচ্ছে না তা নিয়ে যখন আপনি দ্বিধায় ভুগবেন তখন দেখবেন আপনার আশেপাশের মানুষ মুখটিপে হাসছে। তাদের ছেড়ে সামনে এগিয়ে আসুন। আবার কাজটি করুন আর দেখুন আপনি কীভাবে সফল হচ্ছে। আর এই পুরোটা পথে যদি কোনো পুরুষ আপনার সহযাত্রী হয়ে থাকে তবে বুঝে নিন আপনার জীবনে আগমন ঘটে গিয়েছে সেই স্বপ্ন পুরুষের।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে