,

নদী দখলমুক্ত অভিযানে নামছে সেনা ও নৌবাহিনী

river-free-campaign-448x336রাজধানীকে ঘিরে থাকা বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদী দখলমুক্ত করতে এবছরই অভিযান শুরু করছে সেনাবাহিনী। এরইমধ্যে সরকার নদী দখলমুক্ত করার দায়িত্ব দেয়া হয়েছে সেনা ও নৌবাহিনীকে। পরিবেশবিদরা বলছে, উচ্চ আদালতের রায় অনুযায়ী নদীর সীমানা নির্ধারণ করে উদ্ধার কাজ শুরু করা উচিত।

ঢাকার উত্তর-পূর্ব দিয়ে প্রবাহিত বালু নদী ডেমরা, তারাবো হয়ে পড়েছে শীতলক্ষ্যায়। দীর্ঘ দিন ধরে পলি জমে শীতলক্ষ্যা ও বালুর মোহনায় সৃষ্টি হয়েছে চনপাড়া চর। ভূমি দস্যুদের কল্যাণে নদীর মাঝে ভূমির আকার দিন দিন বাড়ছেই। বিতর্কিত সীমানা পিলার তাদের দখলের কাজকে আরো সহজ করেছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের গবেষণা বলছে, শীতলক্ষ্যা ও বালু নদীর ৩২.৬৭ একর সীমানা দখল হয়েছে।

তুরাগ নদের চিত্র আরও ভয়াবহ। আবদুল্লাহপুর থেকে গাবতলী পর্যন্ত তুরাগের ১২০ দশমিক সাত নয় একর জমি দখল হয়ে গেছে। কামরাঙ্গীরচর থেকে বসিলা পর্যন্ত বুড়িগঙ্গার ৯৭ দশমিক এক সাত একর জমি ভূমি খেকোদের দখলে।

স্বল্প সময়ে চার নদীর ২৫০ দশমিক ছয় তিন একর জমি দখল হওয়ায় পরিবেশবিদদের মত চিন্তিতি
সরকারও। নদী দখলমুক্ত করতে তাই সেনা ও নৌবাহিনীকে দায়িত্ব দিয়েছে সরকার।

পরিবেশবিদরা বলছেন, নদী দখলমুক্ত অভিযান শুরু করার আগে দরকার ২০০৯ সালের উচ্চ আদালতের রায় অনুযায়ী নদীর সীমানা চিহ্নিতকরা।

চারটি নদী উদ্ধারে সফল হলে রাজধানীর সাথে সারা দেশের নৌ যোগাযোগে আমুল পরিবর্তন হবে বলে মনে করেন গবেষকেরা।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর