,

আনারস দুধ একসঙ্গে খেলে মৃত্যুর আশঙ্কা নেই!

27800-boroঅনলাইন ডেস্ক : আনারস ও দুধ একসঙ্গে কিংবা আগে-পরে খেলে বিষক্রিয়া হয়, এমন কথার কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। এ ধারণাকে ‘ফুড ট্যাবু’ বা ‘খাবারের কুসংস্কার’ বলা যেতে পারে। তবে একসঙ্গে খেলে পেটের পীড়া বা হজমে সমস্যা হতে পারে বলে বিশেষজ্ঞরা এ দুটো খাবার আলাদা খাওয়ার পরামর্শ দিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এমরান কাইয়ুম বলেন, ‘আনারস আর দুধের মিশ্রণে বিষক্রিয়ায় মানুষ মারা যাওয়ার কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। এটা রাসায়নিকভাবে প্রমাণিত। দুধ হলো অ্যামাইনো এসিডের একটি পলিমার। আনারসে থাকে বিভিন্ন ধরনের ভিটামিন ও সুক্রোজ। এ দুটো খাবারের মিশ্রণ হলে সেটা বিষ হয়ে যাবে, এটা সত্য নয়।’

একই বিভাগের আরেক অধ্যাপক আব্দুল কাদের বলেন, ‘আনারস ও দুধ একসঙ্গে খেলে মানুষ মারা যাবে, এই ধারণাটি সত্য নয়। এটা অনেকের পেটে সহ্য হয় না এবং খেলে সামান্য অসুস্থ হয়ে পড়তে পারে। এজন্য একসঙ্গে না খাওয়াই উত্তম। তবে মারা যাওয়ার আশঙ্কা নেই।’

তিনি বলেন, ‘আনারস আর দুধ বিরতি দিয়ে খাওয়াই ভালো। দুই থেকে তিন ঘণ্টা বিরতি দিয়ে খাওয়া যেতে পারে। নয়তো অনেক সময় পেটে গিয়ে হজমের সমস্যা হতে পারে। তবে সঠিক নিয়মে খাবার বানানো হলে এবং খাদ্যের সমন্বয় ঠিক থাকলে কোনও সমস্যা হবে না। দুধ ফুটিয়ে নিলে টক্সিটিক বিষয়টি আর থাকে না, তখন খাওয়া যেতে পারে।’

ঢাবির খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইন্সটিটিউশনের অধ্যাপক খালেদা এবিদ বলেন, ‘একসঙ্গে খেলে বিষক্রিয়া হয় বা মারা যায়, এ ধারণার কোনও ভিত্তি নেই। এ দুটো খাবারের মিশ্রণ সামান্য টক্সিক হয়। এতে সামান্য অসুস্থতা হতে পারে। তবে, এটা মারাত্মক কিছু নয়। হয়তো ওই ধারণা থেকে মানুষের মধ্যে বিষক্রিয়া হওয়ার বিষয়টি কুসংস্কার হিসেবে প্রচলিত হয়ে আসছে।’

খোঁজ নিয়ে জানা গেছে, অনেক দেশে ‘পাইনঅ্যাপল মিল্কশেক’ জনপ্রিয় খাবার, যা আনারসের সঙ্গে দুধের মিশ্রণে তৈরি। এছাড়া পাইনঅ্যাপল ফ্লেভারের দই এবং কটেজ চিজের (এক ধরনের পনির) সঙ্গে আনারসের টুকরো খাওয়ার প্রচলন অনেক দেশে আছে। আমাদের দেশেও বিভিন্ন রেস্তোরাঁয় এখন পাইনঅ্যাপল মিল্কশেক পাওয়া যায়। যেগুলো খেয়ে বিষক্রিয়া হওয়ার খবর শোনা যায়নি।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক