,

যেভাবে নিজের চেষ্টায় ভারতের প্রথম নারী বিলিওনেয়ার হলেন কিরণ

095911kনিউজ ডেস্ক : আম্বানি থেকে নারায়ণ মুর্তি, ধনীতম ভারতীয়দের তালিকায় বেশ কয়েকটি চেনা নাম খুঁজে পাবেন আপনি। কিন্তু সেই তালিকায় নারীর সংখ্যা নেহাতই হাতে গোনা। আর নিজের ক্ষমতায় বিলিওনেয়ারের তকমা অর্জনকারী নারী?

জানা আছে কোনো নাম? জেনে নিন এবার। কিরণ মজুমদার শাহ। দেশের একমাত্র নিজের ক্ষমতায় হওয়া নারী বিলিওনেয়ার।

ফোর্বস পত্রিকা বের করেছে ২০১৬-য় বিলিওনেয়ার ভারতীয়ের তালিকা। সেই তালিকায় শীর্ষে রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। তাঁর সম্পত্তির পরিমাণ ১,৫১ লক্ষ কোটি টাকা।

প্রথম প্রজন্মেই ব্যবসা করে বিলিওনেয়ার এরকম বেশ কয়েকজনের নাম রয়েছে সেই তালিকায়। যেমন ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণমুর্তি, হীরের গয়নার ডিজাইনার নীরভ মোদির মতো অনেকেই।

কিন্তু প্রথম প্রজন্মে বিলিয়ওনেয়ার নারী মাত্র একজনই কিরণ মজুমদার শাহ। নিজের ক্ষমতায় বিলিওনেয়ারের তকমা পাওয়া দেশটির প্রথম নারী।

বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি বায়োকন-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর কিরণ ১৯৭৮-এ তাঁর কোম্পানি বায়োকন প্রতিষ্ঠা করেন। তখন তাঁর বয়স মাত্র ২৫। প্রাথমিকভাবে পুঁজি ছিল মাত্র ১০ হাজার টাকা।

বেঙ্গালুরুতে নিজের ভাড়া নেয়া ফ্ল্যাটের গ্যারাজে খোলেন প্রথম অফিস। আজকের দিনে কিরণের বায়োকন এশিয়ার মধ্যে ইসুলিন তৈরি করার বৃহত্তম কোম্পানি।

কিন্তু ১.৩ বিলিয়ন জনসংখ্যার দেশে মাত্র একজন নিজের ক্ষমতায় বিলিয়ওনেয়ার নারী?

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক