,

বুধবার ঢাকায় আসছে আফগানরা

 

স্পোর্টস ডেস্ক :মাশরাফিদের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বুধবার বিকালে ঢাকা আসছে আফগানিস্তান ক্রিকেট দল। বর্তমানে ভারতে অবস্থান করছে তারা। জেট এয়ারওয়েজের এক ফ্লাইটে চড়ে বুধবার বিকেল ৪.২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে আফগান ক্রিকেটাররা।

afgan_51314

বিসিবির সূত্রমতে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সেখান থেকে সরাসরি রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অবস্থানের জন্য চলে যাবে আফগান ক্রিকেটাররা।

পরদিন হোম ক্রিকেটে অনুশীলন করে ২৩ সেপ্টেম্বর সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের বিপক্ষে মাঠে নামবে আইসিসির সহযোগী দেশটি। বিসিবি একাদশ ও আফগানিস্তানের মধ্যকার প্রস্তুতি ম্যাচটি ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

সফরে মাশরাফি বাহিনীর বিপক্ষে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে আফগানিস্তান ক্রিকেট দল। ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে মিরপুরের হোম অব ক্রিকেটে যথাক্রমে ২৫, ২৮ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর। এ সিরিজের সবগুলো ম্যাচ কৃত্রিম আলোতে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা