বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আপনার দাম্পত্য সম্পর্ক কি তিক্ততায় পূর্ণ?

27375-boroঅনলাইন ডেস্ক : বিয়ের প্রথমদিকে আমাদের মধ্যে গাঢ় ভালোবাসা ছিল। সবকিছুই অসাধারণভাবে সুন্দর ছিল। কিন্তু কিছুদিন না যেতেই আমরা পরস্পরের সঙ্গে শত্রুর মতো আচরণ শুরু করি। আমাদের মধ্যে আর কোনো ভালোবাসাও অবশিষ্ট নেই, বলেছেন ২৭ বছর বয়সী সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিবেক ফ্রান্সিস।

এ রকমটা ঘটা অস্বাভাবিক কিছু নয়। হানিমুন পর্যায় শেষ হয় কোনো রূপকথার গল্পের মতো; অথবা শুধুই তিক্ততায়। সম্পর্কে যখন তিক্ততা ছাড়া আর কিছুই থাকে না তখন বুঝতে হবে আপনাদের দাম্পত্য সম্পর্ক সত্যিকার অর্থেই সমস্যাগ্রস্ত হয়ে পড়েছে। পাঁচ লক্ষণে বুঝবেন কোনো দাম্পত্য সম্পর্ক থেকে বেরিয়ে আসার সময় হয়েছে কিনা।

অস্তিত্বহীন সঙ্গী বা সঙ্গিনী:-
বন্ধুরা যখন জিজ্ঞেস করেন তারা আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর দেখা পাবেন কবে? আর এর উত্তরে আপনি শুধু এ কথাটিই বলেন, ‘শিগগিরই…কোনো একদিন’। আপনি যদি আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীকে ঘনিষ্ঠ বন্ধু মহলে পরিচয় করিয়ে দিতে সুখি বোধ না করেন এবং নিজেকে ‘আমি একাকী’ হিসেবে উপস্থাপন করতে চান তাহলে বুঝতে হবে আপনার বিচ্ছেদের সময় হয়ে এসেছে।

ঝগড়া, ঝগড়া, ঝগড়া:-
নিজেকে জিজ্ঞেস করুন সর্বশেষ কবে আমি আমার জীবন সঙ্গী বা সঙ্গিনীর সাথে গুণগত মানসম্পন্ন সময় কাটিয়েছি? আপনি যদি এ ধরনের কোনো সময়ের কথা মনে করতে না পারেন কিন্তু ঝগড়া-ঝাটির কথা আপনার ঠিকই মনে পড়ছে তাহলে বুঝবেন আপনাদের দুজনের পরস্পরের কাছ থেকে একটু বিরতি নেওয়া দরকার।

আস্থাহীনতা:-
অর্থ ব্যয় বা আপনার চেয়ে ভালো গুণগত মানসম্পন্ন কোনো বন্ধুকে জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে পরিচয় করিয়ে দিতে গিয়ে যদি আপনি নিরাপত্তাহীনতায় ভোগেন তাহলে বুঝতে হবে আপনাদের দুজনের মাঝে আর কোনো আস্থা বা বিশ্বাস অবশিষ্ট নেই।

প্রতারণার চিন্তা করা:-
আপনি কি কখনো আপনার সঙ্গী বা সঙ্গিনীর সাথে প্রতারণা করার কথা চিন্তা করেছেন? আর এ ধরনের চিন্তা যদি আপনাকে সুখী করে তাহলে বুঝবেন আপনাদের সম্পর্কে কিছু একটা সমস্যা আছে। আপনি যদি ইতিমধ্যেই তার সঙ্গে প্রতারণা করে থাকেন তাহলে তাকে সত্য কথাটি জানিয়ে দিন এবং এখনই সম্পর্কের অবসান ঘটান।

কোনো ভবিষ্যৎ নেই:-
আপনি যদি মনে মনে এই সম্পর্ককে শুধু সাময়িকের জন্য আনন্দ-বিনোদন হিসেবে গণ্য করে থাকেন কিন্তু ওপরে ওপরে আন্তরিকতার ভান করেন তাহলে তা একটি অনৈতিক কাজ হচ্ছে। যদি এমন হয় আপনি মাত্র নতুন সম্পর্কে জড়িয়েছেন এবং ইতিমধ্যেই তার একটি টাইমলাইনও এঁকে ফেলেছেন তাহলে সে সম্পর্ক থেকে এখনই বের হয়ে আসা উচিত। সূত্র : টাইমস অফ ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ