,

লেখাপড়ায় মনোযোগ কেমন, বলবে রাশিফল

001604readingনিউজ ডেস্ক : লেখাপড়ায় মনোযোগ প্রত্যেকের এক রকম হয় না৷ কারও লেখাপড়ায় মনোযোগ থাকে বেশি৷ কারও লেখাপড়ার বিশেষ আগ্রহ থাকে না৷ কেউ আবার খুবই চেষ্টা করেন লেখাপড়া করার৷ কিন্তু অমনোযোগী হয়ে পড়েন৷ আপনি জানেন কি আপনার লেখাপড়ার উপর গ্রহ-নক্ষত্রের বিশেষ প্রভাব থাকে? আর সেই প্রভাবেই কখনও লেখাপড়া এবং কেরিয়ারে খুব উন্নতি হয়, কখনও আবার ছাত্রজীবনে বাধা সৃষ্টি হয়৷ জানলে অবাক হবেন, এই গ্রহ-নক্ষত্রের প্রভাব কোন রাশিতে জন্ম, তার উপর বেশ খানিকটা নির্ভর করে৷ তাই আপনার লেখাপড়ায় মনোযোগ কীভাবে কাজ করে, জেনে নিন এই প্রতিবেদনে৷

জেমিনি, স্যাজিটেরিয়াস, পাইসেস:

এই রাশির জাতক-জাতিকারা পরীক্ষার আগের রাতে লেখাপড়া করতে পছন্দ করেন৷ সিলেবাসের গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে সাজেশন বানিয়ে পড়ে ফেলায় এঁদের তুলনা হয় না৷ চটপট স্টেজে মাত দিতে এই রাশির জাতক-জাতিকারা সিদ্ধহস্ত৷

ক্যানসার, ভার্গো, ক্যাপ্রিকর্ন:

এই রাশির জাতক-জাতিকারা লেখাপড়ার ক্ষেত্রে খুবই নিষ্ঠাবান হন৷ প্রতিদিন নিয়ম করে লেখাপড়া করেন৷ শুধু তাই নয়, লেখাপড়া করতে তাঁরা ভালবাসেন এবং পড়ার চর্চাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন৷

লিব্রা, এরিস, স্করপিও:

লেখাপড়া নিয়ে এই রাশির জাতক-জাতিকাদের মধ্যে প্রাথমিক স্তরে আগ্রহ লক্ষ্য করা যায়| কিন্তু অল্প সময় পড়ার পরেই তাঁরা ধৈর্য হারান৷ লেখাপড়া ছেড়ে তখন তাঁরা অন্যান্য বিষয় নিয়ে ভাবতে শুরু করেন৷

টরাস, লিও, অ্যাকোয়ারিয়াস:

লেখাপড়া থেকে যত দূরে থাকা যায়, এই রাশির জাতক-জাতিকাদের পক্ষে ততই যেন মঙ্গল৷ এবার বুঝতেই পারছেন লেখাপড়া নিয়ে এঁদের আগ্রহ কতটা? সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক