,

মালিক-সরফরাজের নৈপুণ্যে শেষ ওয়ানডেতে জিতল পাকিস্তান

251739স্পোর্টস ডেস্ক: ১৯৮৭-৮৮ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ সফরে, এর দীর্ঘ বিরতির পর ২০০৯-১০ মৌসুমে অস্ট্রেলিয়ায়-ওয়ানডেতে দুবার পাঁচ ম্যাচের পাঁচটিতেই হেরেছিল পাকিস্তান। প্রথম চারটি ওয়ানডে হেরে যাওয়ায় এবার ইংল্যান্ড সফরেও আশঙ্কা ছিল ধবলধোলাইয়ের। কিন্তু কার্ডিফে সিরিজের শেষ ওয়ানডেতে কাল সেই লজ্জা এড়াল পাকিস্তান। অধিনায়ক সরফরাজ আহমেদ ও শোয়েব মালিকের ফিফটির সৌজন্যে ইংল্যান্ডের ৩০২ রান তাড়া করে জিতেছে ৪ উইকেটে।

চতুর্থ উইকেটে এ দুজনের সেঞ্চুরি জুটিতে আরও সহজ জয়ই আশা করছিল পাকিস্তান। কিন্তু ১৪ বলের মধ্যে এই দুজন ফিরে যেতেই উল্টো ঘিরে ধরে হারের শঙ্কা। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে মালিক আউট হওয়ার সময়ও যে জয় ছিল ৪৪ রান দূরে! সেখান থেকে পাকিস্তানের ত্রাতা হলেন মোহাম্মদ রিজওয়ান। ৩৪ বলে ৩৪ রান করেছেন, তবে কীর্তিতে সেটি কি সরফরাজের ৯০ বা মালিকের ৭৭ রানের চেয়ে কোনো অংশে কম!

England v Pakistan - 5th One Day Internationalএর আগে টসজয়ী ইংল্যান্ডকে ব্যাটিংয়ে শক্ত ভিত্তি এনে দিয়েছেন জেসন রয় (৭৭)। ৮ চার ও ২ ছয়ে সাজানো ইনিংসের সৌজন্যে ওয়ানডেতে ১ হাজার রানের মাইলফলকও পেরোলেন ইংলিশ ওপেনার। রয়ের দুর্দান্ত শুরুর পর ইংল্যান্ডকে ৩০০ রান পার করিয়েছে বেন স্টোকসের ব্যাট (৭৫ রান)।

সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড: ৫০ ওভারে ৩০২/৯ (রয় ৮৭, স্টোকস ৭৫, বেয়ারস্টো ৩৩; হাসান ৪/৬০, আমির ৩/৫০)। পাকিস্তান: ৪৮.২ ওভারে ৩০৪/৬ (সরফরাজ ৯০, মালিক ৭৭, রিজওয়ান ৩৪*, আজহার ৩৩; উড ২/৫৬)।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা