,

জেনে নিন অন্তরঙ্গ মুহূর্তে এড়িয়ে চলা উচিত যে ৫টি বিষয়

26780-boroঅনলাইন ডেস্ক: যৌনতার বিষয়টি এখন আর অনেকেই আগের দৃষ্টিতে দেখেন না। কিভাবে পরিপূর্ণ তৃপ্তি পাওয়া সম্ভব, তা নিয়ে বিশেষজ্ঞরাও তাদের মতামত জানাচ্ছেন। এ লেখায় তুলে ধরা হলো স্বাস্থ্যকর যৌনতার পরিপূর্ণ তৃপ্তির জন্য যে বিষয়গুলো এড়িয়ে চলা উচিত। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

১. ভিন্নমতঃ-
যৌনতার ক্ষেত্রে উভয়ে যখন একটি কাজ শুরু করেছেন তখন স্রোতের সঙ্গে চলাই ভালো। আপনার সঙ্গীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে ভিন্নমত প্রকাশ করা ঠিক হবে না। আপনার সঙ্গী যে বিষয়ে স্বাচ্ছন্দ্যবোধ করছেন, সে বিষয়ে আপনার যদি অসুবিধা না হয় তাহলে এগিয়ে যাওয়াই ভালো। এ ক্ষেত্রে তাকে কোনো কাজে বাধা দেওয়া কিংবা ভিন্ন কোনো বিষয়ের কথা বলা উচিত নয়।

২. আবেগগত কথাঃ-
যৌনতার সময় সেদিকেই মনোযোগ দেওয়া উচিত। এ সময় কার্যত কথা কম, কাজ বেশি নীতি অবলম্বন করা উচিত। কথাবার্তা বলে যৌনতার মূল বিষয়টিকে নষ্ট করা উচিত নয়। বিশেষজ্ঞরা বলছেন, নারীরা যৌনতার মাধ্যমে আবেগগতভাবে সংযুক্ত হতে বেশি পছন্দ করেন। কিন্তু একেবারে যৌনতার সময় কথাবার্তা মূল আবেগকে নষ্ট করতে পারে। তাই সে জন্য অন্য কোনো সময় ঠিক করা উচিত।

৩. সঙ্গীকে উপেক্ষা করাঃ-
যৌনতা উভয়ে মিলে একটি কাজে অংশগ্রহণের মতো বিষয়। মনে রাখতে হবে, এক হাতে তালি বাজে না। আর তাই সঠিকভাবে যৌনতার জন্য সঙ্গীর মনোভাব বুঝতে হবে। শুধু নিজের আনন্দের জন্য যৌনতায় লিপ্ত হলে হিতে বিপরীত হবে। তাই যৌনতায় সঙ্গীকে তৃপ্তি দেওয়ার বিষয়টি ভুলে গেলে চলবে না।

৪. দ্রুত ধুয়ে ফেলাঃ-
যৌনতা ভালোবাসার একটি অংশও বটে। তাই যৌনতার সঙ্গে সঙ্গে দৌড়ে শরীর ধোয়াধুয়ি করতে যাওয়া উচিত নয়। এটি আপনার সঙ্গীকে ভুল বার্তা দিতে পারে। অবশ্যই যৌনতার পর ভালোভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু এ জন্য একটু সময় নেওয়া যেতে পারে।

৫. দ্রুত শেষ করাঃ-
অনেকেরই যৌনতার উদ্দেশ্য থাকে দ্রুত কাজটি শেষ করা। যদিও এটি তার সঙ্গীর পছন্দ নাও হতে পারে। এ ক্ষেত্রে সঙ্গীর মনোভাব বুঝতে হবে। নারীদের ক্ষেত্রে সাধারণত কিছুটা সময় প্রয়োজন হয় যৌনতার জন্য প্রস্তুত হতে। আর এ কারণে যৌনতার আগে কিছুক্ষণ সময় নিয়ে ফোরপ্লে করতে হবে। এরপরও তাড়াহুড়ো না করে সময় নিয়ে যৌনতা করা উচিত। এতে উভয়েরই তৃপ্তি আনা সহজ হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে