,

চালা গ্রামে মীর কাসেমের মরদেহ

1564নিউজ ডেস্ক: কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে যুদ্ধাপরাধী জামায়াত নেতা মীর কাসেম আলীর লাশ গাড়ি তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুরের চালা গ্রামে পৌঁছছে।

শনিবার দিবাগত রাত রাত পৌনে ০৩টার দিকে তার মরদেহ মীর কাসেমের গ্রামে নেওয়া হয়। এই চালা গ্রামেই তাকে দাফন করা হবে। এরই মধ্যে রাতেই তার পরিবার ও স্বজনরা চালা গ্রামে পৌঁছেছে। এছাড়া দাফনের জন্য কবর প্রস্তুত রাখা হয়েছে।

এর আগে, শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় ফাঁসি কার্যকরের পর রাত ১২টার দিকে মীর কাসেমের মরদেহবাহী গাড়িবহর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে বের হয়ে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেয়।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম জানান, ঢাকা-আরিচা মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ নির্বিঘ্নে চালা গ্রাম পর্যন্ত পৌঁছে দিয়েছে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়া মোড়ে মোড়ে সংশ্লিষ্ট থানা পুলিশের সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ