,

মীর কাসেমের সম্পদ জব্দ করা হবে (ভিডিও)

atorny-aine-montryবিচার ঠেকাতে আড়াই মিলিয়ন ডলার দিয়ে লবিস্ট নিয়োগ করেছিলেন মীর কাসেম। এ ব্যাপারে তথ্য-প্রমাণ আছে এবং সেগুলো আদালতেও উপস্থাপন করা হয়েছিল বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
অ্যাটর্নি জেনারেল বলেন, বিচার ঠেকানো, লবিস্ট নিয়োগের ব্যাপারে তথ্য-প্রমাণগুলো যখন আদালতের কাছে দেওয়া হলো তখন মীর কাসেমের পক্ষ্যের আইনজীবীরা এই তথ্য-প্রমাণগুলো মিথ্যা বলতে পারেন নি। এছাড়া তার যে বিপুল সম্পদ রয়েছে সেটা জব্দ করা যেতে পারে।
অন্যদিকে, আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, মানবতাবিরোধী অপরাধে দ-িতদের সম্পদ বাজেয়াপ্তের বিষয়ে আমাদের চিন্তা-ভাবনা রয়েছে। এ বিষয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দাবিও রয়েছে। একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই সেটা করতে হবে।’
আইনমন্ত্রী আরও বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারের বিষয়ে আন্তর্জাতিক মানদ- বজায় রেখে পর্যাপ্তসংখ্যক সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে সাজা প্রদান করেছে। সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায়ের পর তাদের সাজা কার্যকর হচ্ছে। যুদ্ধাপরাধী হিসেবে দ-প্রাপ্তদের সম্পদ বাজেয়াপ্ত করার বিষয়ে দাবি উঠছে। আমরা এসব দাবি পর্যালোচনা করে দেখছি। যুদ্ধাপরাধীদের বিষয়ে আদালতের রায় ও বিদ্যমান আইন আমরা খতিয়ে দেখছি।’

https://www.youtube.com/watch?v=NPrKEI6fEVw

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ