,

মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর (ভিডিও)

mir_kashem_hanged_jamat_24180_1472921008নিউজ ডেস্ক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদ-াদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করা হয়েছে। শনিবার রাত ১০টা ৩৫ মিনিটে এ ফাঁসি কার্যকর করা হয়েছে বলে জানা গেছে।
এরআগে শনিবার দুপুরে রায় কার্যকরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী আদেশের কপি কারাগারে পৌঁছে যায়। এর অনুলিপি পাঠানো হয় জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও সিভিল সার্জনের কাছে।
বিকেলে পরিবারের সদস্যদের সাক্ষাৎ করতে যান মীর কাসেম আলীর সঙ্গে। পরিবারের সদস্যরা মনে করছেন, এটিই শেষ সাক্ষাৎ তাদের। এর পাশাপাশি কারাগার এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নিয়ন্ত্রণ করা হয় ওই এলাকার যান চলাচল। তার পরই গাজীপুর ও ঢাকায় মোতায়েন করা হয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের।
পরিবারের সদস্যরা কারাগারে থাকা অবস্থাতেই সেখানে প্রবেশ করেন কারা মহাপিরদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, তার আগে প্রবেশ করেন উপকারা মহাপিরদর্শক গোলাম হায়দারসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
তার পর একে একে কারাগারে প্রবেশ করেন ইমাম, জেলা প্রশাসক, জেলা নির্বাহী হাকিম ও সিভিল সার্জন। কোনো ফাঁসির রায় কার্যকরের সময় কারাগারে এসব সরকারি কর্মকর্তারাই উপস্থিত থাকেন।
এ ছাড়া এরই মধ্যে তিনটি অ্যাম্বুলেন্সেও কারাগারে প্রবেশ করেছে।
এ সময়ই কারাগারের প্রধান ফটকে এসে নিরাপত্তার ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করেন জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ।
এর মধ্যেই খবর আসে, ফাঁসির মঞ্চের মহড়া এবং জল্লাদদের প্রস্তুত থাকার খবর।
এ দিকে কারাগারের আশপাশের এলাকায় ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে যে গণমাধ্যমকর্মীরা ইন্টারনেট ব্যবহার করে ঢাকার সঙ্গে যোগাযোগ করছিলেন তা তথ্য পাঠাচ্ছিলেন তাদেরকে কারাগার এলাকা থেকে দূরে সরে কাজ করতে হচ্ছে।
কারা সূত্রে জানা গেছে, শনিবার রাতেই মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করা হবে। ইতিমধ্যে ফাঁসি কার্যকরের আনুষাঙ্গিক সব প্রক্রিয়াও সম্পন্ন করা হয়েছে। প্রস্তুত রয়েছে জল্লাদও।
এদিকে গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় চার স্তরের নিরাপত্তা নেয়া হয়েছে। কারাগারের চারপাশে ৫০০ পুলিশ মোতায়েন করা হয়েছে।
রায় কার্যকরকে কেন্দ্র করে ঢাকায় ৬ এবং গাজীপুরে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
শনিবার সকাল থেকে কাশিমপুর কারাগারের চারপাশে এবং কারা ফটকের সামনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। সেই সাথে শনিবার সকাল থেকে অন্যান্য আসামির স্বজন ও দর্শনার্থীদের ভেতরে ঢোকার ব্যাপারে বাড়তি তল্লাশি এবং কড়াকড়ি আরোপ করা হয়েছে।
দুদিন ধরে প্রাণ ভিক্ষা চাওয়ার বিষয়টি ঝুলে থাকার পর গতকাল কারা কর্তৃপক্ষকে তার সিদ্ধান্তের কথা জানান মীর কাসেম আলী।
এর আগে মীর কাসেম আলী দেশের সর্বোচ্চ আদালতের রায়, পুনর্বিবেচনার আবেদন করেছিলেন। গত মঙ্গলবার আপিল বিভাগ সেই আবেদন খারিজ করে মৃত্যুদ- বহাল রাখলে বিচার-প্রক্রিয়া শেষ হয়। এরপর থেকেই গাজীপুরের কাশিমপুর কারাগার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ