,

রায় কার্যকরের চিঠি সংশ্লিষ্টদের হাতে

 
নিজস্ব প্রতিবেদক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর রায় কার্যকরের চিঠি পেয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও সিভিল সার্জন।

kasem_49488

শনিবার বিকেলে জেলা প্রশাসক এস এম আলম জানান, রায় কার্যকরের জন্য নির্বাহী আদেশের চিঠি মূলত কারাগারে পাঠানো হয়। এ ছাড়া নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনকেও চিঠি দেয়া হয়। সে অনুযায়ী, আজ তিনিও চিঠি পেয়েছেন।
জেলা প্রশাসক বলেন, যথাসময়ে কারাগারে পৌঁছে যাবো।

একই সঙ্গে জেলার পুলিশ সুপার মো. হারুন অর রশীদ ও সিভিল সার্জন ডা. আলী হায়দার খানও এ-সংক্রান্ত চিঠি পেয়েছেন বলে জানা গেছে।
কারাবিধি অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকরের সময় জেল সুপার, জেলা প্রশাসক, সিভিল সার্জন, জেলা নির্বাহী হাকিম, কারা মহাপরিদর্শক, প্রত্যেক গোয়েন্দা সংস্থার একজন করে প্রতিনিধি এবং জেলার পুলিশ সুপার উপস্থিত থাকেন।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ