,

জল্লাদ রাজু প্রস্তুত, লাল খামের চিঠি গ্রামের বাড়িতেও

143914aনিউজ ডেস্ক : জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের প্রক্রিয়া শুরু করেছে গাজীপুরের কাশিমপুর কারাগার পার্ট ২ কর্তৃপক্ষ। ফাঁসি কার্যকরের পদক্ষেপ হিসেবে কারাবিধি অনুযায়ী স্থানীয় জেলা প্রশাসক, পুলিশ সুপার ‌ও সিভিল সার্জনকে অবহিতকরণে চিঠি পাঠিয়েছে কারা কর্তৃপক্ষ। একই চিঠি পাঠানো হয়েছে মীর কাসেমের গ্রামের বাড়িতে।

আজ শনিবার সকাল ১১টায় লাল খামে ভরে বিশেষ কারা বার্তাবাহকের মাধ্যমে চিঠিগুলো পাঠানো হয়। এ ছাড়া ফাঁসি কার্যকরের সময় নির্ধারণের জন্যে একটি চিঠি পাঠানো হয়েছে কারা মহাপরিদর্শকের কাছে। ওই চিঠি পেয়ে তিনি ফাঁসির সময় নির্ধারণ করবেন। কারাগার সূত্রে এসব তথ্য জানা গেছে।

কারাগার সূত্র আরো জানায়, গত মঙ্গলবার আপিল বিভাগ রিভিউ আবেদন খারিজ করে দেওয়ার পর রায়ের কপি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়। ওই দিনই তার মৃত্যু পরোয়ানা জারি করা হয়। লাল কাপড়ে মোড়ানো মৃত্যু পরোয়ানা ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রাত পৌনে ১টায় কাশিমপুর কারাগারে পৌঁছায়। বুধবার সকালে কারা কর্তৃপক্ষ মীর কাসেম আলীকে রায় খারিজ ও মৃত্যু পরোয়ানা জারির খবর জানায়।

শুক্রবার বিকেলে মীর কাসেম রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন না জানালে ফাঁসি কার্যকরের প্রস্তুতি শুরু করে কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে কারা কর্তৃপক্ষ আজ শনিবার সকালে জেলা প্রশসক, পুলিশ সুপার, সিভিল সার্জন ও মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার চালা গ্রামে মীর কাসেম আলীর বাড়ির ঠিকানায় পরিবারকে চিঠি পাঠিয়ে অবহিত করে।

জানা গেছে, কাসেম আলীর ফাঁসির প্রধান জল্লাদের দায়িত্ব পালন করবেন জল্লাদ শাহজাহান ভূঁইয়া। তাকে সহায়তা করবেন রাজু ও কামালসহ আরো চার জল্লাদ। আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে রাজুকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে কাশিমপুর কারাগার পার্ট ২ এ নেওয়া হয়েছে। এ ছাড়া সাক্ষাতের জন্য বিকেল সাড়ে ৩টার মধ্যে মীর কাসেম আলীর পরিবারের সদস্যদেরও কারাগারে আসতে বলা হয়েছে। পরিবারের ২৮ সদস্য সাক্ষাৎ করতে ঢাকার বাসা থেকে রওনা হয়েছেন বলেও জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ