,

মিরপুরে অভিযান: দুই পুলিশ কর্মকর্তা আইসিইউতে

rupnagarনিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরের রূপনগরে অভিযানের সময় জঙ্গি হামলায় আহত তিন পুলিশ কর্মকর্তার মধ্যে দু’জনকে অস্ত্রোপচার শেষে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

শুক্রবার রাতেই রাজধানীর স্কয়ার হাসপাতালে তাদের শরীরে অস্ত্রোপচার করা হয়।

অভিযানে আহত পুলিশ কর্মকর্তারা হলেন- রূপনগর থানার ওসি সৈয়দ সহিদ আলম, পরিদর্শক (তদন্ত) শাহীন ফকির ও উপপরিদর্শক (এসআই) মমিনুর রহমান।

তাদের মধ্যে ওসি সৈয়দ সহিদ আলম ও পরিদর্শক (তদন্ত) শাহীন ফকিরের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

গতকাল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত পুলিশ কর্মকর্তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তাদের স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

সৈয়দ সহিদ আলমের পিঠে ও শাহীন ফকিরের কুঁচকিতে গুলি লেগেছে। শাহীন ফকিরের বাঁ বাহু ও মমিনুরের ডান হাতে ধারালো অস্ত্রের জখম রয়েছে।

শুক্রবার রাতেই স্কয়ার হাসপাতালে আহতদের দেখতে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

পরে তিনি সাংবাদিকদের বলেন, অভিযানের সময় পুলিশের তিন কর্মকর্তা গুলি ও চাপাতির কোপে আহত হয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিহত জঙ্গির কাছে পিস্তল ছিল। চাপাতি এবং গ্রেনেডও ছিল। সে গ্রেনেড নিক্ষেপ করেছে, গুলি চালিয়েছে এবং চাপাতি দিয়ে কোপ দিয়েছে। পুলিশ সদস্যরা গুলিও খেয়েছে, চাপাতির কোপও খেয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশেই পুলিশ সদস্যদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে প্রয়োজন হলে আমরা তাদের বিদেশে পাঠাব।’

রাজধানীর রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর রোডের ৩৪ নম্বর বাসায় গতকাল শুক্রবার রাতে পুলিশের অভিযানে জঙ্গি মেজর মুরাদ ওরফে জাহাঙ্গীর নিহত হন।

পুলিশের দাবি, নিহত জঙ্গি মুরাদ নব্য জেএমবির ‘প্রশিক্ষক’ এবং সংগঠনে নিহত জঙ্গি তামিম আহমেদ চৌধুরীর পরেই ছিল তার অবস্থান।

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযানের পর পুলিশের কাছে তথ্য ছিল, তামিমের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন মুরাদ।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ