,

জেনে-বুঝে সংবিধান লঙ্ঘন করিনি: মোজাম্মেল হক

mojamelনিউজ ডেস্ক : যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর বিচার প্রক্রিয়া নিয়ে বক্তব্য দিয়ে জেনে-বুঝে সংবিধান লঙ্ঘন করেননি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক।

শনিবার সকালে রাজধানীতে এক আলোচনা সভায় একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আমি জেনে বুঝে সংবিধান লংঘন করতে পারি না এবং করিনি। আমি কীভাবে লংঘন করেছি তা পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেলে আইনজীবীর সঙ্গে আলাপ করে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেব।

যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর বিচার প্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার দায়ে সরকারের দুই মন্ত্রীকে সাজা দেয় আপিল বিভাগ। এর পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ হয় ১ সেপ্টেম্বর।

প্রধান বিচারপতি এসকে সিনহা নেতৃত্বাধীন আট সদস্যের আপিল বিভাগ এ রায় দেন।

এরআগে গত ২৭ মার্চ আদালত অবমাননায় দোষী সাব্যস্ত করে দুই মন্ত্রীকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সংক্ষিপ্ত রায়ে বলা হয়েছিল, ‘দুই মন্ত্রীর নিঃশর্ত ক্ষমা চেয়ে করা আবেদন গ্রহণ করতে আমরা অপারগ। তারা মন্ত্রী, তারা সংবিধান রক্ষায় শপথবদ্ধ। তাদের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য আপাতদৃষ্টিতে উদ্দেশ্যমূলক, যেখানে প্রধান বিচারপতির কার্যালয় ও সর্বোচ্চ আদালতের মর্যাদা খাটো করা হয়েছে। …নিঃশর্ত ক্ষমা চেয়ে তাদের আবেদন আমরা প্রত্যাখ্যান করছি। গুরুতর আদালত অবমাননার দায়ে তারা দোষী।’

যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর চূড়ান্ত রায়ের আগে সর্বোচ্চ আদালতকে নিয়ে করা মন্তব্যের জন্য দুই মন্ত্রীর নিঃশর্ত ক্ষমার আবেদন প্রত্যাখ্যান করে এ রায় দেয়া হয়।

চলতি বছরের ২৩ ও ২৪ ফেব্রুয়ারি মীর কাসেম আলীর আপিল শুনানিকালে মামলাটির তদন্ত ও সাক্ষ্য-প্রমাণ উপস্থাপনে দুর্বলতার কারণে প্রসিকিউশন ও তদন্ত সংস্থার প্রতি গভীর অসন্তোষ প্রকাশ করেন আপিল বিভাগ। পাশপাশি রায়ের জন্য ৮ মার্চ দিন ধার্য করেন।

বিষয়টি নিয়ে আপিলের রায় ঘোষণার তিন দিন আগে সরকারের দুই মন্ত্রী বিরূপ মন্তব্য করেন।

রাজধানীর বিলিয়া সেন্টারে এক আলোচনা সভায় অংশ নিয়ে প্রধান বিচারপতিকে বাদ দিয়ে পুনরায় মীর কাসেম আলীর আপিল শুনানির আহ্বান জানিয়েছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

একই সঙ্গে এই মামলা পরিচালনা থেকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকেও বাদ দেয়ার আহ্বান জানিয়েছিলেন খাদ্যমন্ত্রী।

একই অনুষ্ঠানে সরকারের মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকও প্রধান বিচারপতিকে নিয়ে সমালোচনায় লিপ্ত হন।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ