,

মিরপুরের জঙ্গিবিরোধী অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

 
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের রূপনগরের জঙ্গিবিরোধী অভিযানের সময় পুলিশের তিন কর্মকর্তা গুলি ও চাপাতির কোপে আহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।শুক্রবার রাতে রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ কর্মকর্তাদের দেখে ফেরার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

sorastromontri

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তার (মুরাদ) কাছে পিস্তল ছিল, তার কাছে চাপাতি ছিল এবং গ্রেনেডও ছিল। সে গ্রেনেডও নিক্ষেপ করেছে, গুলিও করেছে, চাপাতি দিয়ে কোপও দিয়েছে। এই পুলিশ সদস্যরা গুলিও খেয়েছে, চাপাতির কোপও খেয়েছে।’

আহত পুলিশ সদস্যদের দেশের ভিতরে রেখে চিকিৎসা সম্ভব না কি দেশের বাইরে নিতে হবে-এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এইটার প্রয়োজন হলে আমরা তাদের (আহত পুলিশ কর্মকর্তাদের) বিদেশে পাঠাবো।’

রূপনগরের শিয়ালবাড়ী এলাকায় উল্লিখিত বাড়িতে শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টা পর্যন্ত অভিযান পরিচালনা করে পুলিশ। এ অভিযানে ‘জঙ্গি’ জাহাঙ্গির ওরফে মেজর মুরাদ ওরফে ওমর নিহত হয়েছেন।

নিহত মেজর মুরাদ গুলশানের হামলার ‘হোতা’ নিহত তামিম আহমেদ চৌধুরীর ‘সেকেন্ড ইন কমান্ড’ বলে উল্লেখ করেছে পুলিশ।

এ অভিযান প্রসঙ্গে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মোখলেছুর রহমান বলেন, ‘আজকে (শুক্রবার) রাতে সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে এখানে (রূপনগরে ওই বাড়িটিতে) একটি অভিযান পরিচালিত হয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রূপনগর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।’

জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) সামরিক প্রশিক্ষক মেজর মুরাদকে ধরতে গেলে তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানান মোখলেছুর রহমান।

শুক্রবার অভিযানের সময় বাহিনিটির তিন কর্মকর্তা আহত হয়েছেন। আহত তিন কর্মকর্তা হলেন- রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম, পরিদর্শক (তদন্ত) শাহীন ফকির ও উপপরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম। আহতদের চিকিৎসার জন্য প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ