,

আবারও ইনজুরিতে মেসি

messi_126531স্পোর্টস ডেস্ক : আবারও ইনজুরিতে পড়েছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। ফলে বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচ ভেনেজুয়েলার বিপক্ষে মেসিকে ছাড়াই মাঠে নামতে হবে বাউজার দলকে।

এর আগে উরুগুয়ের বিপক্ষে কুঁচকির চোট নিয়েই মাঠে নামেন মেসি। মাঠে নামার আগেও ব্যথা ছিল। কিন্তু তাতেও খেলতে নামেন তিনি। দলকে এনে দেন জয়সূচক একমাত্র গোলটিও।

মেসির ইনজুরির সর্বশেষ অবস্থা নিয়ে কোচ বাউজা বলেন, ‘মেসি খেলতে পারবে না। ওকে নিয়ে আমরা ঝুঁকি নিতে চাই না। ওর প্রতি আলাদা দৃষ্টি দেয়া উচিত।’

এদিকে উরুগুয়ের ম্যাচ শেষে মেসি খোদ নিজেই তাঁর ব্যথার কথা জানান। অবস্থা গুরুতর, তারপরও যে দেশের জন্য খেলতে মনটা আনচান করছে। ‘খুব ব্যথা অনুভব করছি। তবে আশা আছে চোট কাটিয়ে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবো।’

উল্লেখ্য, আগামী বুধবার বাংলাদেশ সময় ভোরে মাঠে নামবে আর্জেন্টিনা। চোট নিয়েও মাঠে ফেরার আকুল ইচ্ছা পোষণ করেছেন মেসি। কিন্তু মেসির মতো তারকা ফুটবলারকে নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে চাচ্ছেন না আর্জেন্টিনা বস।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা