,

পুরুষরা অতটা খারাপ নন

005525Manলাইফস্টাইল ডেস্ক: কোনো জায়গায় নারীদের থেকে পুরুষ বেশি থাকলে অপরাধ বাড়ে। মতের বনিবনা না হওয়া বা পুরুষ কর্তৃত্বপরায়ণ হয়ে ওঠে। এমন কথাও বলা হয় যে অবিবাহিত পুরুষরা নাকি পরিবার এবং সমাজের স্থিতিশীলতা নষ্ট করেন। এই ধরনের নেতিবাচক প্রচারের বিরুদ্ধে মত দিল মার্কিন যুক্তরাষ্ট্রের উটা বিশ্ববিদ্যালয়ের সমীক্ষা। গবেষকরা মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০ প্রদেশের এমন ২৮০০ কাউন্টি বেছে নিয়েছিলেন, যেখানে লিঙ্গ বৈষম্য রয়েছে। প্রত্যেক জায়গায় পারিবারিক স্থিরতা নির্ণয় করতে বিবাহের হার, নারী-প্রধান পরিবার, সন্তান-জন্মের হার নিয়ে সমীক্ষা চালানো হয়। দেখা যাচ্ছে, নারী প্রধান এলাকার থেকে পুরুষ-প্রধান এলাকায় বিবাহের হার বেশি। ভঙ্গুর পরিবারও এই জায়গাগুলোতে অনেক কম। বলা হয়ে থাকে যে সমাজ বা এলাকায় নারী কম থাকে সেখানে তাঁদের ওপর অত্যাচার হয়। উটা বিশ্ববিদ্যালয়ের গবেষণা উল্টোটাই বলছে। তাঁদের কথায়, ‘‌নারী কম থাকলে পুরুষরা বিবাহে উৎসাহী হন। পরিবারের অংশ হিসেবে এক নারীর প্রতি দায়বদ্ধ থাকেন।’‌ গবেষক দলের প্রধান রায়ান শাখ‌ বলেছেন, ‘‌নারী–প্রধান এলাকায় পুরুষরা অনেক সঙ্গী পান, তাই এক নারীতে আসক্ত না থাকার প্রবণতা বাড়ে।’‌ তাছাড়া, পুরুষ–প্রধান এলাকায় হিংস্র অপরাধের সংখ্যাও কম হয়। সূত্র: আজকাল

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক