,

কমলাপুরে বিক্রি হচ্ছে ১২ সেপ্টেম্বরের টিকিট

0921071নিউজ ডেস্ক: আগামী ১২ সেপ্টেম্বর ঈদ (ঈদ-উল আজহা) ধরে টিকিট বিক্রির পরিকল্পনা করেছিলো বাংলাদেশ রেলওয়ে। কিন্তু দেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় ঈদ হবে ১৩ সেপ্টেম্বর। তাই ১২ সেপ্টেম্বর নিয়মিত ট্রেনগুলো চলাচল অব্যাহত রাখবে রেলওয়ে। শনিবার অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবে যেকেউ ১২ তারিখের অগ্রিম টিকিট নিতে পারবেন। তবে এটা ঈদের অগ্রিম টিকিট নয়। রেলওয়ের নতুন নিয়ম অনুযায়ী, যেকউ চাইলে যাত্রার ১০ দিন আগে অগ্রিম টিকিট কাটতে পারেন।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার সীতাংশু জানান, ১২ সেপ্টেম্বর আন্তঃনগর ট্রেনগুলো বন্ধ থাকবে না। স্বাভাবিক সময়ে আগে যেসব গন্তব্যে যেতো সেসব গন্তব্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে। এর আগে গত ২৯ আগস্ট থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করে রেলওয়ে। ওইদিন দেওয়া হয় ৭ সেপ্টেম্বরের, ৩০ আগস্ট ৮ সেপ্টেম্বরের, ৩১ আগস্ট ৯ সেপ্টেম্বরের, ১ সেপ্টেম্বর ১০ সেপ্টেম্বরের এবং ২ সেপ্টেম্বর ১১ সেপ্টেম্বরের অগ্রিম টিকিট বিক্রি করে কমলাপুর রেলস্টেশন।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ