,

ঢাকা মেডিকেল মর্গে জঙ্গি মুরাদের লাশ

Untitled-1নিউজ ডেস্ক: মিরপুরে রূপনগরে পুলিশের অভিযানে নিহত মুরাদ ওরফে জাহাঙ্গীরের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। আজ শনিবার সকালে তার লাশের ময়নাতদন্ত করা হবে।

রূপনগর থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, শুক্রবার দিবাগত রাতে মুরাদের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে মুরাদের লাশ পুলিশের কাছ থেকে গ্রহণ করে মর্গে রাখা হয়েছে।

রাজধানীর রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর রোডের একটি বাসায় গতকাল শুক্রবার রাতে পুলিশের অভিযানে এক জঙ্গি নিহত ও ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা আহত হন। অভিযানে আহত পুলিশ কর্মকর্তারা হলেন রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম, পরিদর্শক (তদন্ত) শাহীন ফকির ও উপপরিদর্শক (এসআই) মমিনুর রহমান। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁদের স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
এসআই জাহাঙ্গীর আলম বলেন, স্কয়ার হাসপাতালে আনার পর শুক্রবার দিবাগত রাতে ওসি সৈয়দ সহিদ আলম ও পরিদর্শক (তদন্ত) শাহীন ফকিরকে অস্ত্রোপচারের কক্ষে নেওয়ার কথা তিনি জানতে পেরেছেন।

পুলিশ বলেছে, নিহত জঙ্গি মুরাদ নব্য জেএমবির ‘প্রশিক্ষক’ এবং সংগঠনে নিহত জঙ্গি তামিম চৌধুরীর পরেই ছিল তাঁর অবস্থান। নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযানের পর পুলিশের কাছে তথ্য ছিল, তামিমের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন তিনি।প্রথম আলো

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ