,

যেভাবে রূপনগর ‘জঙ্গি আস্তানা’র খোঁজ

capture_126520নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরের রূপনগর হাউজিংয়ের ৩৩ নম্বর সড়কের ৩৪ নম্বর বাড়ির ছয়তলা ভবনের নিচ তলায় বাসায় ‘জঙ্গি আস্তানা’র খোঁজ পুলিশ আগেই পেয়েছিল। এই আস্তানায়ই শুক্রবার রাতের অভিযানে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁর হোতা তামিম চৌধুরীর ‘ডান হাত’ হিসেবে পরিচিত ‘জঙ্গি’ মুরাদ ওরফে জাহাঙ্গীর নিহত হন। জঙ্গিরা তাকে মেজর হিসেবে চিনত।

সম্প্রতি নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জঙ্গি আস্তানায় অভিযানের পরই পুলিশ মুরাদের খোঁজ পায়। এই মুরাদই নারায়ণগঞ্জের পাইকপাড়ার বাড়িটি ভাড়া নিয়েছিলেন এবং সেই বাড়িতে অভিযানের সময় তামিম চৌধুরী তার তিন সহযোগীসহ নিহত হন। নারায়ণগঞ্জের ওই আস্তানায় ‘জঙ্গি’ মুরাদের নিয়মিত যাতায়াত ছিল। অভিযানের আগের দিনও মুরাদ ওই বাড়িতে গিয়েছিলেন।

গত ২৭ আগস্ট নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জঙ্গি আস্তানায় অভিযানের পর পুলিশ মিরপুরের রূপনগরের এই জঙ্গি আস্তানার খোঁজ পায়। এর পরদিন ২৮ আগস্ট পুলিশ বিষয়টি নিশ্চিত হয়ে রূপনগরের ৩৩ নম্বর সড়কের ৩৪ নম্বর বাসায় জাহাঙ্গীর ওরফে মুরাদের বাসায় অভিযান চালায়। কিন্তু মুরাদ সেখানে না থাকায় তাকে ধরতে পারেনি পুলিশ।

নারায়ণগঞ্জে অভিযানের পরপরই আতঙ্কে বিছানাপত্র ফেলেই মিরপুরের রূপনগরের বাসা থেকে সটকে পড়েন মুরাদ। পরে পুলিশ তার বাড়িওয়ালাকে বলে আসে ‘জঙ্গি’ মুরাদ তার বিছানাপত্র নিতে এলে যেন পুলিশকে খবর দেয়া হয়। সেই অনুযায়ী বাড়িওয়ালা পুলিশকে খবর দেয়। খবর পেয়েই আজ শুক্রবার সন্ধ্যার পর রূপনগর পুলিশের একটি টিম ঘটনাস্থলে ছুটে যায়। দরজা দিয়ে তিন জন পুলিশ আস্তানার ভেতরে ঢোকার পরই মুরাদ একাই তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। সঙ্গে গুলিও চালায়। পুলিশও এসময় পাল্টা গুলি চালায়। এতে জঙ্গি মুরাদ ঘটনাস্থলেই নিহত হন এবং তিন পুলিশ সদস্য আহত হন।

পুলিশ জানায়, মুরাদ বেশ অনেকদিন ধরেই রূপনগরের এই বাসায় স্ত্রী সন্তানসহ বসবাস করে আসছিলেন। এখান থেকে প্রায় সময়ই নারায়ণগঞ্জের পাইকপাড়ায় যেতেন। আবার সন্ধ্যার মধ্যেই রূপনগর চলে আসতেন।

পাইকপাড়ায় অভিযানের দিন কোনো কারণে আগেই রূপনগর বাসায় চলে আসেন মুরাদ। ফলে সেদিন তিনি প্রাণে বেঁচে যান। ২৮ আগস্ট মুরাদের ৩৪ নম্বর বাসায় অভিযান চালায় পুলিশ। দেখা যায় বাসা তালা দিয়ে চলে গেছেন মুরাদ।

পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের উপ-কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, নিহত মুরাদ ছিলেন গুলশান হামলার মাস্টারমাইন্ড জঙ্গি নিহত তামিম চৌধুরীর সেকেন্ড ইন কমান্ড। নারায়ণগঞ্জের পাইকপাড়ায় যেদিন হামলা হয়েছিল তার পরদিন মিরপুরের রূপনগরে মেজর মুরাদকে ধরতে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা অভিযান চালিয়েছিল। কিন্তু নারায়ণগঞ্জে অভিযানের খবর পেয়েই মুরাদ তার রূপনগরের ঘরে তালা দিয়ে পালিয়ে যান। একারণে তাকে আর সেদিন ওই বাড়িতে পাওয়া যায়নি।ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে