,

রূপনগরে ওসিকে ছুরিকাঘাত করে জঙ্গিরা

photo-1472841175নিউজ ডেস্ক : মিরপুরের জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানের সময় রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলমকে ছুরিকাঘাত করেছে জঙ্গিরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত তিন পুলিশ কর্মকর্তাকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান।

শেখ মারুফ হাসান জানান, জঙ্গি আস্তানায় ঢুকতে গেলে ওসি শহীদ আলমের পিঠে ও পাঁজরে ছুরিকাঘাত করে জঙ্গিরা। গভীর ছুরিকাঘাতে ওসির অতিরিক্ত রক্তক্ষরণ হয়।

একই সময়ে উপপরিদর্শক (এসআই) মমিনুল ইসলামও ছুরিকাঘাতের শিকার হন। আর অপর পুলিশ কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) শাহীন ফকির বাম বাহু আর বাম উরুতে গুলিবিদ্ধ হয়েছেন বলে জানান এই কর্মকর্তা।

এদিকে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সূত্রে জানা যায়, ৩৩ নম্বর হাউজিংয়ের ৩৪ নম্বর বাসায় জঙ্গি আস্তানা সন্দেহে রাত ৯টার দিকে পুলিশ গেলে বাসায় অবস্থানরত ‘জঙ্গিরা’ পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে এক ‘জঙ্গি’ নিহত হয়।

মো. ইউসুফ আলী জানান, অভিযানে পুলিশের তিন কর্মকর্তা আহত হয়েছেন। আহত তিন কর্মকর্তা হলেন রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম, পরিদর্শক (তদন্ত) শাহীন ফকির ও উপপরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম। আহতদের চিকিৎসার জন্য প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ