,

নিহত ‘জঙ্গি’ মুরাদ পরিবারসহ বাসা ভাড়া নিয়েছিলেন

photo-1472843020নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরের রূপনগরের ৩৩ নম্বর হাউজিংয়ের ৩৪ নম্বর বাড়ির ষষ্ঠ তলায় গত ১ জুলাই পরিবারসহ বাসা ভাড়া নিয়েছিলেন পুলিশের অভিযানে নিহত ‘জঙ্গি’ জাহাঙ্গির ওরফে মুরাদ ওরফে ওমর।

শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মো. মারুফ হোসেন এ তথ্য সাংবাদিকদের জানান।

পুলিশের এ কর্মকর্তা জানান, পুলিশের অভিযানে নিহত ‘জঙ্গি’ জাহাঙ্গির ওরফে মুরাদ ওরফে ওমর গত ১ জুলাই পরিবারসহ ওই বাড়ির ষষ্ঠ তলার তিন রুমের ফ্লাটটি ভাড়া নিয়েছিল। কিন্তু কিছুদিন আগে তিনি তাঁর পরিবারকে এ বাসার বাইরে অন্য কোথাও রেখে আসেন। আর ঘটনার সময় নিহত জঙ্গি একাই ওই ফ্লাটে ছিলেন।

রাত সাড়ে ১২টায় ঘটনাস্থলে কাজ শুরু করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের দল।

নিহত জঙ্গির লাশ বহনের জন্য ঘটনাস্থলে এসেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মাতৃসদনের একটি অ্যাম্বুলেন্স।

‘জঙ্গি আস্তানা’ সন্দেহে শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মিরপুরের রূপনগরের ৩৩ নম্বর হাউজিংয়ের ৩৪ নম্বর বাড়ি ঘিরে পুলিশের অভিযান চলে।

পুলিশ জানায়, অভিযান শুরু করলে ওই বাসায় অবস্থানরত ‘জঙ্গিরা’ পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে এক ‘জঙ্গি মুরাদ’ নিহত হয়।

এর আগে মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার মো. ইউসুফ আলী জানান, নিহত মুরাদ জেএমবির অন্যতম প্রধান প্রশিক্ষক ছিলেন। এ ছাড়া গুলশান ও শোলাকিয়া হামলাকারীদেরও প্রশিক্ষক ছিলেন তিনি।

এ ঘটনায় এখানো কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে কি না—এ বিষয়ে স্পষ্পট করে কিছু জানায়নি পুলিশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে